আপনার চোখে আমি ঘৃণিত হয়তো

আপনার চোখে আমি ঘৃণিত হয়তো। তবে আমি মনের বিরুদ্ধে এগিয়ে চলছি। যেটা আপনি জানেন না হয়তো।

আপনার চোখে আমি ঘৃণিত হয়তো

আমি আসলে তেমন কেউ না, আমাকে অনেকেই যেমনটা মনে করে। অনেকের মনে কিছু আক্ষেপ রয়েছে।

হয়তো আপনার মনে হবে আমি ঠিক আপনার মনের মতই হবো। কিন্তু আমি কেমন হবো তা পুরোটা বুঝতে পারবেন কি সহসাই ? সময়ের সাথে জেনে যাবে হয়তো।

একটা বিষয় জানেন কি?

যদি বাস্তব জীবনে নিজের কারণে কেউ কষ্ট পায় তাহলে নিজের জীবনে আর কোনো কিছু ভালো লাগে না।

যা আর কেউ জানলেও এই আক্ষেপের অনুভূতি শুধুমাত্র সেই বহন করে চলে। আক্ষেপের অনুভূতির কথা আপনাকে না বলাই থাকুক।

কারণ, এই কথা অব্যাক্ত না রাখা হলে যদি এই আক্ষেপের অনুভূতি তীব্র থেকে তীব্রতর আকারে মনের মাঝে কষ্ট ফিরিয়ে আনে? তখন সেই কষ্ট আমি কীভাবে সহ্য করার অভ্যাস করবো?

কেউ একজন বলেছিল, আমি নাকি মনের অনুভূতি বুঝিনা। আমি নাকি বোধগম্যতা হারিয়ে ফেলেছি। আমি নাকি কেউ কোন কথা কেন বলল তার প্রকৃত অর্থ বুঝিনা।

কিন্তু সে জানে না আমি এমন ছিলাম না। বিষয়টি অনেকের নিকট হাস্যকর মনে হলেও জেনে নিন, আমি একটু কষ্টে অনেক কাঁদতাম। কিছু পাবার জন্য তীব্র আকাঙ্ক্ষায় থাকতাম। অনেক স্বপ্ন দেখতাম।

পরে না পেয়ে অনেক কষ্ট পেতাম। নিজেকে একলা মনে হতো। নিজের জন্য অনেক আক্ষেপ হতো।

আমি বার বার ভেঙে গিয়ে বদলেছি নিজেকে।

আমি কারো জীবনের আফসোস এর পাতার অংশ হতে চাই না।

আমি চাইনা জীবনে এমন ভালোবাসা, যেখানে নেই কোনো পূর্ণতার ছোঁয়া। হাজারো স্বপ্ন দেখে, হাজারো স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভঙ্গের যে কষ্ট তা আমার মন আর মেনে নিতে পারবে না।

আমার ভালো লাগার প্রতি আমি সম্মান রাখতে পারবো এই বিশ্বাস আমার নেই। আমি এতটাই বদলে যেতে চেষ্টা করে যাচ্ছি যে, নিজের ভালো লাগার কারণগুলো আর মনকে বুঝতে দেই না।

আমি আমার পছন্দের জিনিস গুলোকে হারিয়ে বার বার কষ্ট পেয়েছি। আমার যা ভালো লাগা। তা না হয় দূরেই থাকুক। তবুও ভালো থাকুক অনিশ্চয়তার মাঝে না থেকে।

আরও পড়ুন- ইচ্ছে আছে সীমিত হবো

Leave a Comment