আমি কৃতজ্ঞ, এমন কাউকে বন্ধুর চেয়েও বেশী কিছু হিসেবে পেয়ে। আমি মন থেকে অনেক খুশি এই অনুভূতিকে বাঁচিয়ে রেখে।
সূচিপত্র
আমি কৃতজ্ঞ
আমি কৃতজ্ঞ আমার স্রষ্টা আল্লাহ্র প্রতি। যিনি আমার প্রতিটি মুহূর্তে সহজ সমাধান নিয়ে এসেছেন। আমি কৃতজ্ঞ আমার ভেঙে যাওয়া মনের প্রতি, যে কিনা আজও নতুন করে নিজের মতো করে সবকিছু গুছিয়ে নেয়ার স্বপ্ন দেখে যাচ্ছে।
বছর টি আমার জন্যে সেরা ছিলো, যাকে বলতাম মনের সব কথা, কিন্তু তার কথা আমি শুনতাম কম, এজন্য হয়তো তার মনে ছোট অভিমান ছিলো, হয়তো।
সেই দিনগুলোর স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন। ভুল ছোট কিন্তু এই ছোট ভুলটি অপরাধ। আমার ডায়েরীর প্রশ্ন টি এমন ই। পাবে কি আমায় আগের মতো?
আমার যতটুকু ভরসা আর বিশ্বাস আর ভরসা, সবটা তোমায় ঘিরে, আমি তা রাখতে পারি নি, দায় আমার। কষ্ট টা আমি নিবো। নিবো সব মেনে।
আমি মনের কথা বলে ফেলি
আমি মনের কথা বলে ফেলি, এটি ঠিক না। কিন্তু যদি না বলি তাহলে একসময় এই পাথর ভেঙে যাবে। তখন তো কেউ চাইলে জোড়া দিতে পারবে না।
তুমি যেমন ভাবে আমায় রেখেছো সেভাবেই পাবে। তবে মন থেকে হাসি টা আর আসে না। কান্না টা কে সঙ্গী করে নিয়েছি।
সুখের কান্নার সাথে হাসতে চাই তোমায় নিয়ে বাঁচতে চাই তোমার সাথে। বাকিটা জীবন ভালবেসে যেতে চাই। প্রিয় ভালো থেকো তুমি। তোমার মন ভালো রেখো।