ইচ্ছেকে পূর্ণতা দেয়া

ইচ্ছেকে পূর্ণতা দেয়া আমাদের স্বপ্ন। আঁধারে হঠাৎ আলোয় যেমন সব দৃশ্যমান হয়ে যায়, তেমনি ধৈর্যের শেষে সবকিছুই ঠিক হয়ে যায়।

ইচ্ছেকে পূর্ণতা দেয়া

ইচ্ছেকে পূর্ণতা দেয়ার মাঝে কিছুটা হলেও সুখ অবধারিত রয়েছে। তবে আমরা কেন সুখী না?

কারণ সেই সুখ কে অনুভব করে সুখ অর্জনের পেছনের কারিগর এর প্রতি কৃতজ্ঞতা এবং সময়কে মনে রেখে পথচলার অনুভূতি সত্যিই সুন্দর। এটা আমরা বুঝতে পারি না।

তবে সবাই কি বুঝতে পারে যে সে মাঝে মাঝেই সুখের দেখা পায়। সে কি উপভোগ করতে পারে? বুঝতে পারে?

জীবনের শেষ নিঃশ্বাস অব্দি চেষ্টা করে যেতে চাই। জীবনের উন্নতির শিখর কোনটি সেটি অজানা। প্রতিটি মানুষের জীবনেই নির্দিষ্ট একটি লক্ষ্য থাকা দরকার। আমার তো লিখতে ভালো লাগে।

আর কোনো কিছুই তেমন একটা ভালো লাগে না। আগে তো অনেক ঘুরতে ভালবাসতাম। এখন কেন যেন আগের মতো ঘুরতে ভালো লাগে না। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মাঝে এক প্রকার ভালো লাগা ছিল। জীবনের ব্যস্ততায় আজ তাও হয়ে ওঠে না। কিন্তু আমি লিখা ছাড়তে পারিনি। আমার লিখা আমার ভালোবাসা।

জীবনের সুখের আশায় বসে ছিলাম। কিন্তু জীবনে সুখ আসলেও তার মূল্য দিতে পারিনি। সুখের জন্য জীবনের কতটা সময় ভাগ্যের দোহাই দিয়ে কতটা চিন্তা করতাম তা হয়তো নিজেও জানি না। কিন্তু সুখের অর্থ বুঝতে ব্যর্থ হয়েছি। সুখের প্রকৃত সংজ্ঞা কে এখন কিছুটা হলেও বুঝি। দিন শেষে সকল বিপদ থেকে যে বেঁচে যায় কিংবা বিপদ কে সামলে নিয়ে টিকে থাকতে পারে সেই হয়তো প্রকৃত সুখী।

জীবনসঙ্গী পেলে কী কেউ সুখী হয়? জীবনসঙ্গীহীন জীবনে কি আসলেই সুখ নেই? এ উত্তর আমার জানা নেই। হতে পারে প্রত্যেক রকম জীবনের ধাপে যেমন সুখ থাকে তেমনি দুঃখ থাকে। তবে দুঃখকে সামলে নিয়ে টিকে থাকা এবং সুখকে প্রকৃতভাবে উপভোগ করার মতো অনুভূতি কাদের জীবনে থাকে তা নিয়ে হয়তো বিতর্ক থাকতেই পারে।

তবে দিনশেষে এই ভাবনা টা এসেই যায় যে, কিছু পরিবর্তন আসুক জীবনকে সুন্দর করে দিতে। কিছু বদলে যাবার গল্প হোক জীবনে হাসিখুশি থাকার জন্য। এমন কিছু না হোক যা জীবনকে থমকে দেয়। এমন কিছু না হোক যাতে নিজেকে ছোট হতে হয়।

ইচ্ছেকে পূর্ণতা দেয়া কত সহজ বা কঠিন এ নিয়ে ভাবা ছেড়ে দেয়া উচিত। স্বপ্ন পূরণের ফলেই তো মন ভালো হয়ে যায়। জীবনের সুন্দর অর্জন আগলে রেখে যাবো চিরকাল। কঠিন সময়ে যেন সব ঠিক রাখি যত্নে।

পরবর্তী লিখা – ইচ্ছে নিয়ে কিছু কথা

Leave a Comment