এক অদ্ভুত সমীকরণ
জীবনের এক অদ্ভুত সমীকরণ। মস্তিষ্কটা এক অদ্ভুত সমীকরণের মধ্য দিয়ে চলছে! নতুন কোনো স্বপ্ন তৈরি করে নিতে পারছেনা!
না পারছে পুরোনো হিসাব মিলাতে কিংবা শেষ করতে, পারছেনা কোনো কবিতা ভাবতে।
এ কোন সময়? এ কোন ধরনের লুপ? চোখ মেলা যাচ্ছে না, মেললেও দ্যাখা যাচ্ছে না ধাধা ছাড়া কিছুই!
স্রোতের বাইরে দূরের পারে দাঁড়িয়ে লোকে অনেক কথা ভাবতে পারে। নদীতে ময়লা আছে আবর্জনা আছে। জলে না নেমে যারা সাঁতার সম্পর্কে জ্ঞান দেয় তাদের কোন উপদেশ শুনতে আমি রাজি নই।
নিজের ব্যাপারে কাউকে অতিরিক্ত ব্যাখ্যা দিতে যাওয়া ঠিক না! এটা আমি খুব অপছন্দ করি! আমার বিশ্বাস, যে বোঝার সে বুঝে নিবে!
তাকে গা বাঁধিয়ে ব্যাখ্যা দিতে হবেনা! প্রতিনিয়ত আমরা নিজেদের ব্যাক্তিত্ব বিসর্জন দিয়ে এই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে থাকি, যা নিতান্তই অর্থহীন!
মানুষের হৃদয়ই তোমার শ্রেষ্ঠ আশ্রয়, যতোই আঘাত পাও, যতোই ব্যথিত হও মানুষের সঙ্গ ছেড়ো না।
মানুষের সাথে থাকো সব দুঃখ দূর হয়ে যাবে। কেবল মানুষই এই মানুষের চিরদিন বাঁচার সাহস।
যদি তোমার ভয় অমূলক হয়, আর তুমি যদি ভয়ের কাছ থেকে পালিয়ে যাও -তাহলে ‘ভয়’ তার জায়গাতে থাকবে শুধু তুমি সরে যাবে।
আর যদি ভয়ের সামনে এসে দাঁড়াও তাহলে দেখবে, তুমি তোমার জায়গাতে আছো, ভয় সরে গেছে।