দায়িত্ব নেয়ার ক্ষেত্রে ভয় নেই আমার। দায়িত্ব থেকে দূরে সরে যাই কারণ দায়িত্ব গুলো আমার মন মতো আমি পালন করতে পারবো না।
হয়তোবা মনের গভীর থেকে প্রকাশ করা এই কথাগুলোর অর্থ অনেকের নিকট বোধগম্য হবে না। কিন্তু কেউ কেউ হয়তোবা এভাবে চিন্তা করবে কিংবা এভাবে কেউ চিন্তা করে থাকলে তার অর্থ বুঝতে পারবে।
দায়িত্ব নেয়া
দায়িত্ব নেয়ার অপেক্ষায় থেকে আছি বহুকাল ধরে। কবে জীবন বলবে আমায় দায়িত্ব নেয়ার সময় হয়ে এসেছে। তুমি তৈরি তো? আমি অপেক্ষায় আছি একদিকে। আবার মাঝে মাঝে কিছুটা চিন্তাও হয়। আমি সেই মুহূর্তে কি নিজেকে সেই অর্জনের যোগ্য হিসেবে তার সামনে থাকতে পারবো? আমি কি মনের ইচ্ছা, তার নিকট কিছু ছোট চাওয়ার কথা বলতে পারবো? আর এই চাওয়াগুলো কি আগেই বলা ঠিক হবে?
জানতে পারিনি
জানতে পারিনি এই প্রশ্নগুলোর কোন উত্তর। জানতে পারিনি এই অদ্ভুত ভাবনাগুলোর কারণ। আমার এই মন মস্তিষ্ককে একটু সস্তিতে আনার অপেক্ষায় আছে। আবার এই চিন্তাও হয় যে এই সস্তি কি শেষ শূন্যতার পূর্ণতার দ্বারা অর্জিত অপেক্ষার সমাপ্তি? উত্তর তো না হবেই। আসলে জীবনে একের পর এক অর্জনের ইচ্ছা যার মনে থাকে, তার মন মস্তিষ্ককে বিশ্রামে রাখতে পারে না সহজে।
বুঝতে পারছি না যে আমার এই সময়টা কঠিন কি না। যদি সহজ হয়ে থাকে তাহলে এই সময়ের সঠিক মূল্য আমি দিতে পারছি কি? কারণ দায়িত্ব নেয়ার একটা সময় চলে আসে জীবনে। সেই সময়টা সময়ই বলে দিবে।
বড় একটি চাওয়া
একটি অর্জনের পর নতুন অর্জনের জন্য খাটতেই হবে। তবে এই অর্জন এই দায়িত্ব নেয়ার অনুভূতি যেন স্মরণীয় হয়ে মনে থাকে চিরকাল। যাকে পাবো তাকে যেন সম্মান দিয়ে রাখতে পারি আর সে যেন তাকে দেয়া এই সম্মানের মূল্য টা রাখতে পারে এটি আমার অনেক বড় একটি চাওয়া।
ভারসাম্যতা
আমি চাই তার কাছে যিনি সবকিছু শুনতে পায়। পাওয়া না পাওয়ার ভাবনা আমার নেই। মাঝে মাঝে কল্পনায় পাওয়ার আনন্দের কথা ভেবে মুচকি হেসে দেই। দায়িত্ব নেয়ার ভয় আমার আছে। তবে দায়িত্ব নেয়ার ইচ্ছে যে আমার মাঝে একটুও নেই এমনটা কিন্তু না। আমি চাই সবকিছু যেন ভারসাম্য বজায় রেখে চলতে থাকে। যেন দুঃখের সময়গুলো একটু খুশি এসে ভালো রেখে চলে মাঝে মাঝে।