বিচ্ছেদের অনেক দিন পরে এক সময়ের প্রিয় মানুষ টা কে আর ঘন্টায় ঘন্টায় মনে পড়ে না।
তাকে মনে পড়ে ক্লান্ত দুপুরে রাস্তায় হুড়তুলে রিকশায় এক জোড়া কপোত-কপোতী দেখে।
তাকে মনে পড়ে এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে পাবলিক বাসের সিটে একলা বসে থেকে। তাকে মনে পড়ে বিশেষ দিনগুলোতে কিংবা সে নিজেই হাজির হয় শান্তির নাক ডাকা এক ঘুমের দুঃস্বপ্ন হয়ে।
এভাবেই নিয়ম করে দুই যুগ পেরিয়ে এক গুমোট অন্ধকার রাতে বয়সের ভারে কুজো হয়ে আপনি ঝিমাচ্ছেন এক ঘরের কোণে আর ভাবছেন, আঠারোর কৈশোরের দিনগুলোতে এক বিকেলে প্রেয়সীর হাত ধরে কথা দিয়েছিলেন এক সাথে বৃদ্ধ হওয়ার।কেউ রাখেনি সেই কথা।
শুকনো পাতার মতো ঝড়ে পড়ছিলো সেই কবেই।
শেষ রাতের কিছু আগে চোখ বুজে বালিশের উপর শেষ অশ্রুটুকু ফেলে বিদায় নিলো প্রতিশ্রুতির বাহক মহাশয়। আসর শেষে জানাযা দাফন ও একটা প্রতিশ্রুতির মুক্তি।
আরও পড়ুন – প্রিয় মানুষের অবহেলা