ভালোবাসার মানুষকে বলতে না পারার অনুভূতি কি ভাষায় প্রকাশ করা যায়?
বলতে না পারার অনুভূতি
যখন আপনার কাউকে ভালো লাগবে, আপনি জানেন তাঁকে কখনো বলতে পারবেন না, ধরতে পারবেন না, না কখনো ছুঁইতে পারবেন, না কখনো তাকে নিজের করে পাবেন, এত কিছু জানার পরেও যখন আপনি তাকে প্রতিনিয়ত পাওয়ার আশা করে যাবেন, তখন ধরে নিবেন আপনার চাওয়া টা নিখুঁত, ভালোবাসা টা সীমাহীন, আর পাওয়া টা ভাগ্য।
কী একটা বিশ্রী অনুভূতির মধ্যে দিয়ে সারাটা জীবন পার করতে হবে। সে কি কখনো বুঝতে পারবে যে আমি তাকে ভালোবেসে ফেলেছি, তাকে আমি সবসময় অনুভব করি, তাঁর কথা ভাবি সারা দিন- রাত,তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে আমার।
হয়তো সে বুঝতে পারবে আবার বুঝতে পেরে ও হয়তো সে কখনো আমার কাছে ধরা দিবে না। আমি বিশ্বাস করি সেও আমাকে নিয়ে ভাবে। কিন্তু চাওয়া-পাওয়ার মধ্যে যে বিশাল এক ব্যবধান, তাই হয়তো তার অনুভূতি, চাওয়া -পাওয়া টা, নিশ্চুপ করে রেখেছে। এই শূন্যতার মাঝে আছে একরাশ অভিমান আর এক পৃথিবী ভালোবাসা। সম্পর্ক সুন্দর হয় যদি চাওয়া পাওয়া টা নিঃস্বার্থ হয়। কিন্তু আমি হয়তো সঠিক মানুষ কে চাইতে পারি না। এ জন্য ভাগ্য আমার সহায় হয় না। ভালো থাকুক আমার ভালো লাগার মানুষ গুলো।।