হঠাৎ দেখা
হঠাৎ দেখা হলো আজ কিভাবে!
চোখ যেন ভুলতে পারে না।
মনে যেন বার বার ভেসে আসে
এতো সুন্দর করে বলা কথা।
এক মুহুর্তে কিভাবে চলে গেলে।
আর কি দেখা হবে না ভেবেছি।
কিভাবে যেন হঠাৎ করে।
তুমি চলে আসলে আবার সামনে।
তোমার এই সুন্দর চাহনি
এর অর্থ আগে কেন আমি বুঝিনি?
পড়ে গিয়েছি আমি তোমার প্রেমে।
চাই তোমায় পাশে সারা জীবন ধরে।
আর নেই কোনো আমি কোনো অভিমানে।
মন থেকে লিখছি ভরে।
দেখবো না আর পেছনে কখনও।
শুধু পাশে দেখবো তোমাকে।
ভালোবেসে তোমায় জড়িয়ে রাখবো।
রাখবো যত্ন করে ভালোবাসা এঁকে।
মনের মাঝে এ কী হয়েছে?
ভালোবাসার নৌকা আজ তীরে ভিড়েছে।
যাত্রা পথে হাতটি ধরে।
দূর আকাশের দিকে তাকিয়ে।
বলে দিবো আমি ভালোবাসি।
লাজুক হাসিতে তাকিয়ে
তুমিও বলবে
আমিও ভালোবাসি।
পরবর্তী লিখা – এসে যাও তুমি