আজ হারানো ভালোবাসা নিয়ে কিছু কথা লিখে রাখছি। জীবনের সাথে কিছু মিল হয়তো আছে। কল্পনায় আজও যা ভেসে থাকে।
কেন এমন হয়ে আছি?
কেন এমন হয়ে আছি? আমি কি জানতে পারি? কেন আমি ভুলতে পারি না? কেন এতো দিন পরও আর কারো চোখ আমার মনে গেঁথে যায়?
কি এমন মায়া ছিল তার চোখে? যে চোখ আজও মনে পড়ে।
হারানো ভালোবাসা নিয়ে কিছু কথা
আমি শূন্যতায় আছি। যা হয়নি, হবে না তা তো আমি জোর করে হওয়াতে পারি না। আমি একা একা কথা বলি নিজের স্বপ্নগুলো নিয়ে।
আমি জোর করে ভালো থাকতে পারি না।
প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে হাজারো আক্ষেপ নিয়ে।
তার জীবনের খারাপ সময়ে তাকে পাওয়া না পাওয়া নিয়ে আছে হাজারো অনিশ্চয়তার কারণ।
তাকে তার জীবন গুছিয়ে নেয়ার জন্যই তার থেকে দূরে সরে যাওয়া। তাকে যখন আমি পাবো না, তাহলে কেনই বা এত স্বপ্ন নিয়ে মনে রাখবো তাকে? কিংবা সেই বা কেন আমায় মনে বেধে রাখবে। ভুলে যাক সে আমায়।
তার থেকে দূরে সরে যাওয়ার পরে যদি তার জীবনে ভালো সময় চলে আসে তারপরও যেন আমি তার না হই।
কারণ সরে যাবার প্রকৃত কারণ আমিই। আমি তার জীবনে মূল্যবান কেউ হবার যোগ্যতা রাখতে পারি নি।
আমি নিজের কাছে অনেক ছোট হয়ে গিয়েছি। কারণ কাউকে আমার ভালোবাসার অধিকার নেই। আমি যেখানে কাউকে নিজের করে পাবার জন্য চাইতে পারি না? তাহলে কেন আমি আপনার মায়াতে হারিয়ে আছি?
কেন আপনার চোখ প্রতিটা মুহূর্তে আমার সামনে ভেসে আসে? কেন হঠাৎ আপনার ভাবনায় বুকের মাঝে এক অদ্ভুত ব্যথা এসে যায়? আমি জানি না। আমি জানতে চেষ্টাও করি না।
হাসিমুখ না দেখলে অনেকে অনেক প্রশ্ন করে। তাই অনিচ্ছায় হঠাৎ হাসি। হাসিমুখের পেছনে যে কষ্ট আছে তা কেউ বুঝতে পারে না।
সবাই সবকিছু পায় না। তাই যা পাই তা ধরে রাখার স্বপ্ন নিয়ে বেঁচে আছি।
কোন কিছুতে অতিরিক্ত খুশি হই না। শুধু একটু হাসিমুখে সবকিছু গ্রহণ করে নেই। কারণ কোন কোন কিছু ভবিষ্যৎ কেমন হবে তা আমরা কেউ জানিনা।
কোন কিছু পাওয়া আর কোন কিছু পাওয়ার পর ধরে রাখা দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নিজের সাথে অনেক একাকী সময় পার করি। অনেক কিছু নিজেকে বুঝিয়েছি সময়ের সাথে।
চোখের পানি আর সহজে পড়ে না। কিছু মানুষের মুখে একটু হাসি দেখতে পারলেই নিজেকে সার্থক মনে হয়।
যা হচ্ছে না তা কেন হবে এই প্রশ্ন নিজেকে অনেক বার করেছি। কেন মেনে নিতে পারছি না তাও জানিনা। কারণ সবাই সবকিছু পায় না। প্রত্যেকের জন্য যা কল্যাণকর তাই সবাই পেয়ে যাক।
এই ছিল হারানো ভালোবাসা নিয়ে কিছু কথা।
আরও পড়ুন- অপ্রকাশিত অনুভূতি নিয়ে কিছু কথা