অভিমানী আমি

যা আমার খুব প্রিয়, যা আমার স্বপ্ন এবং সব কিছু তা যদি আমার থেকে দূরে সরে যেতে চায় তাহলে আমি আগে অভিমান করতাম না।

অভিমানী আমি

আমি ধরে রাখার জন্য ব্যাকুল হয়ে যেতাম। অভিমানী আমি, তবুও কথা না বলে থাকতে পারতাম না। আমি বলতাম কখনো আমাকে ছেড়ে যেও না। আমার তোমাকেই লাগবে। আমি তুমি ছাড়া নিঃস্ব। একাকিত্বের মায়া জলে আমাকে ফেলে দিও না।

আমি যে তোমাতে বাঁচি। তোমার কথা ভেবে থাকি প্রতিনিয়ত। আমি শূন্য পথে আর কাউকে দেখি না। আমি দুঃখের সাগরে ভেসে যাব তুমিহীনা।

কিন্তু আমি নিজেকে অনেকটাই বদলে ফেলতে পেরেছি। কারন আমার এই দুঃখ কষ্টের কোন মূল্য নেই। কেউ বুঝতে পারে না তুমিহীনা আমি কেমন থাকবো।

আমি যে তোমার মায়া থেকে সরতে পারি না। তোমার কাজল চোখের দৃষ্টি যেন প্রতিনিয়ত চোখের সামনে চলে আসে।

তোমার সাথে অন্য কেউ কথা বললে আমি তোমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছি। কারণ নিজেকে তোমার বিরক্তির কারণ মনে হতো। আমি তো তুমি ছাড়া কারো সাথে কথা বলতাম না। কেউ বার্তা পাঠালে শুধু তার উত্তর দিতাম। নিজে থেকে তুমি ছাড়া আর কাউকে প্রয়োজন ছাড়া বার্তা পাঠাইনি।

তোমার মনের মতো আমি কেউ ছিলাম না। আমার কথাগুলো তোমার কাছে খুব খারাপ লাগতো। আমার মনের অনুভূতি তুমি বুঝতে পারোনি কখনো। আমিও তোমাকে বুঝতে পারিনি।

Leave a Comment