ভালোবাসা নিও প্রিয়

ভালোবাসা নিও প্রিয়। তোমার মনের আঙ্গিনায় লিখে রেখো আমার নাম। একটু হলেও আমায় মনে রেখো।

ভালোবাসা নিও

ভালোবাসা নিও। ভালোবাসার এই দিন গুলোর পাগলামো ফুরিয়ে না যাক। যেই স্বপ্নের পূর্ণতার ফলে তোমার সঙ্গী হবো তোমার সেই স্বপ্ন সময়ের সাথে এগিয়ে যাক।

হঠাৎ একদিন দেখা দিও প্রিয়। এক মায়াবতী তুমি, হুট করে এসে হয়ে যাবে আমার। অকারণে এত ভালোবাসবে যে মন ছুঁয়ে রইবে আমার।

তোমার চোখের দিকে তাকিয়ে রইবো। ভালোবাসার সেই চাহনি দেখে তুমি লাজুক মুখে তাকাবে। আমি মুচকি হেসে দিবো। প্রতিনিয়ত সবাইকে আগলে রেখে ভালোবাসা দিয়ে যাবে তুমি। আর শুধু তোমার ভালোবাসার এই প্রতিদান দিতে গিয়ে শুধু তোমার জন্য ছায়া হয়ে রইবো আমি।

তোমার জন্য এতো কিছু কল্পনায় এঁকে বাস্তবে কেমন রূপে আসবো আমি তা অজানায় রয়েছে। চাইনা তোমায় কষ্ট দিতে। একটু ভালোবেসো আমাকে। কঠিন করে বলা কোনো কথা যেন তোমার কষ্টের কারণ না হয়। তোমার হবার আগে আমাকে আরো অনেক বদলে যেতে হবে যদি না এমন আমিই তোমার প্রিয় না হই।

তবে স্রোতের মতো করে চলেই যাচ্ছে যে এই সময়, সেদিকে কি খেয়াল আছে? আমি না হয় তোমাকে খুঁজেও পাইনি। তুমিই না হয় এবার আমাকে খুঁজে তোমার করে নেও একবারে। তুমি শুধু আমার নয় একটি পরিবার এর হবে। শুরু থেকে সমাপ্তির যাত্রা পথে তখন হয়ে যাবো আমরা একই পথের সঙ্গী।

তোমার জন্য রইলো সাগরের চাইতেও বিশাল ভালোবাসা।রাতগুলো যেন কাটতেই চায়না।একাকিত্বের মাঝে অনেক আসে কত ভাবনা। তোমার আমার কেন দেখা হয়না? হাসিমুখে কত কাল আর থাকবো আমরা একা?

আমি লিখি মনের আনন্দে।

যেন কথাগুলো

চলে যায় তোমার কাছে।

লিখে যাই এই কথা ভেবে

যেন সূর্য ওঠার পরে ক্ষণে ক্ষণে

হয়ে যায় সব আলোকিত।

তেমনি হবে যেন

তোমার আমার পথচলা

এক অন্যরকম শুরু।

যা হবে শত প্রশ্নের উত্তর।

যেখানে সস্তির এক নিঃশ্বাসে

ভালোবাসার শুরু হবে।

এক সাথে পথ চলার আশ্বাসে

এক সুন্দর প্রয়াসে।

আরও পড়ুন – লিখে রাখি কত কথা

Leave a Comment