দূর থেকে ভালোবাসার মেসেজ

আজ লিখছি দূর থেকে ভালোবাসার মেসেজ। সেই মানুষটিকে ভেবে যে রয়েছে বহুদূরে। মন থেকে কিংবা বাস্তবে।

ভালোবাসার মানুষ জীবনের এমন বিশেষ কেউ যে কখন কিভাবে জীবনে চলে আসে বুঝতে পারা কঠিন হয়ে যায়। তবে জীবনে যদি এমন কেউ আসে যে অনেক দূর থেকে ভালোবাসার সত্যিকারের অনুভূতি দিয়ে আজীবন পাশে রেখে একসাথে পথ চলা শুরু করতে চায়, সে আসলেই অনেক অদ্ভুত হয়।

এমন ভালোবাসায় যদি দূরত্বের চাইতেও ভালোবাসা বেশী হয় তখন সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হয়।

দূর থেকে ভালোবাসার মেসেজ

  • তুমি আজ অনেক দূরে। তবে আগেও দূরে ছিলে। তবে মন থেকে তুমি আমার কত কাছে সেটি তুমি কখনোই জানতে পারবে না।
  • তুমি আমার থেকে কত দূরে তা আমি আজও জানতে পারি নি, আর জানার চেষ্টাও করি না। তোমার অনুপস্থিতি আমার মনের কেমন পরিস্থিতি নিয়ে এসেছে তা সবার কাছেই অজানা থাকুক।
  • আমাদের জীবনে কিছু মানুষ থাকে যাদের সাথে হয়তোবা আমাদের কথা হয় না। অজান্তেই তারা আমাদের নিকট প্রিয় হয়েই রয়ে যায়। হয়তোবা তুমি আমার জীবনের সেই মানুষটি।
  • তোমার কথা ভেবে দুই চোখের পাতা এক না হওয়া রাতগুলো আমি কিভাবে পার করছি তাতো কেউ বুঝবে না। সবাই যেন এই অনুভূতিকে পাগলামী বলে হেসে উড়িয়ে দেয়।
  • আমার প্রতিটি মুহূর্তকে অদ্ভুতভাবে জড়িয়ে রেখেছে তোমাকে নিয়ে ভাবনা। শূন্যতার দিনগুলোর মাঝে কল্পনায় এঁকে যাওয়া তোমাকে পাশে পাবার অনুভূতি।
  • আজ আমরা অনেক দূরে। তবে তোমার জন্য আমার ভালোবাসা সবসময় থেকে যাবে।
  • আমার মন জুড়ে রয়েছে তোমার প্রতি কৃতজ্ঞতা। আর তোমার অনুপ্রেরণা আমাকে আজও ভালো রেখেছে। তুমি আমার জীবনের এমন কেউ যার প্রতিটি কথায় ও লিখায় অদ্ভুতভাবে আমার দুঃখ চলে যায়।
  • এই দূরত্ব যেন আমাদের ভালোবাসাকে বাড়িয়ে দেয়।
  • তোমার থেকে অনেক দূরে রয়েছি। তবে তোমার মনে ও স্বপ্নে আমিই রয়েছি।
  • দূরত্বকে হারিয়ে যদি আজীবন তোমার ভালোবাসা হয়ে থেকে যেতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করবো।
  • ভালোবাসার দিনগুলো অপেক্ষায় রয়েছে। তোমার আমার ভালোবাসার সুন্দর শুরুর অপেক্ষায় রইলাম।
  • দূর থেকে তোমার সহানুভূতি, প্রেম ও অনুপ্রেরণা আমার ভালোলাগার কারণ। আমার হঠাৎ মুচকি হাসির কারণ শুধু তুমি।

এই ছিল জীবনের সেই বিশেষ মানুষটির উদ্দেশ্যে দূর থেকে ভালোবাসার মেসেজ।

পরবর্তী লিখা – এখন আর কাউকে বিরক্ত করি না

Leave a Comment