তোমাকে ছাড়া আমার স্বপ্নের দিনগুলো যেন কাটছেই না

তোমাকে ছাড়া আমার স্বপ্নের দিনগুলো যেন কাটছেই না। প্রতিদিনই মনে হয় আজ আমি তোমার হয়ে যাবো। কিন্তু তোমাকে পাইনি আজও।

ভালোবাসা এমন একটি অনুভূতি যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। কখনো কখনো সেই ভালোবাসার মানুষটি আমাদের পাশে না থাকলেও, আমরা তার জন্য অপেক্ষা করতে থাকি। এই গল্পটি ভবিষ্যতের কথা কল্পনায় ভেবে মনের ক্যানভাসে এক সুন্দর ভালোবাসার প্রতিচ্ছবি আঁকবার চেষ্টা। এখানে প্রতিফলিত হয়েছে একজন প্রেমিকের মনের গভীর থেকে উৎসারিত ভালোবাসা এবং তার প্রিয়জনকে ছাড়া কাটানো দিনের সমাপ্তির প্রতীক্ষা।

তোমাকে ছাড়া আমার স্বপ্নের দিনগুলো

তোমাকে ছাড়া এই জীবনের একটি স্মরণীয় সময় পার করে যাচ্ছি। এই সময়েই তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ এই সময় প্রিয়জনকে সাথে নিয়ে জীবনের অর্জনগুলো ভাগ করে নেয়ার। জীবনের ব্যর্থতার মুহূর্তগুলোতে যেই একাকীত্ব চলে আসে, তা লাঘবের জন্য তোমাকে পাশে রাখার জন্যে মন থেকে আমি পাগলপ্রায়।

জীবনের মুহূর্তগুলো

বর্তমান থেকে জীবিকা নির্বাহের পাশাপশি দিনের শেষে প্রতিটা মুহূর্তকে কিভাবে উপভোগ করা যায়, তা নিয়ে আমরা কথা বলবো। হয়তো আমাদের মাঝে অভিমান হবে। কিন্তু আমরা একে অপরকে এতটাই ভালো বুঝবো যে এ অভিমান সীমিত সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। সকালে অফিসে যাবার সময় কিছু নিতে ভুলে গেলে তুমি আমাকে মনে করিয়ে দিবে। যাবার সময় দরজাটা লাগিয়ে দেয়ার আগে সালাম দিয়ে বিদায় দিবে। দূর থেকে প্রতিদিন আমার যাওয়ার পথে চেয়ে থাকবে।

ভালোবাসার ছোট ছোট মুহূর্ত

ব্যস্ততার মাঝে তুমি আমাকে ফোন দিবে। আমি বলবো, “ফ্রি হয়ে একটু পরেই ফোন দিচ্ছি।” আমার ফ্রি হতে একটু দেরি হলেও তুমি বুঝবে যে আমি ব্যস্ত ছিলাম। হটাৎ করেই তোমাকে সারপ্রাইজ দিবো। তুমি অনেক খুশি হবে, মন খুলে হাসবে। সেই হাসি দেখে আমি অনেক শান্তি পাবো। ইচ্ছে আছে একদিন আমরা একসাথে পাশে বসে বৃষ্টিস্নাত সন্ধ্যা উপভোগ করবো। কাপে থাকা চা ঠান্ডা হয়ে যাবে। আমরা বহু বছরের না বলা ভালোবাসার কথাগুলো জানবো।

ভালোবাসার প্রতিশ্রুতি

রাতে হাঁটতে গেলে হটাৎ করেই হাতটা ধরে বলবো, “তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে এই বন্ধন আমার জীবনের সবচেয়ে দামী।” তাই অপেক্ষায় আছি তোমাকে ছাড়া আমার স্বপ্নের দিনগুলোর সমাপ্তির। তোমাকে পাশে পাওয়ার প্রতিক্ষা যেন শেষ হতে চাইছে না।

সমাপ্তি

প্রত্যেক ভালোবাসার গল্পের মতো, এই গল্পেও আছে এক প্রতীক্ষার যন্ত্রণা, ভালোবাসার গভীরতা, এবং সেই অনুভূতি যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অনন্য করে তোলে। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা প্রিয়জনকে পাশে না পেয়ে কষ্ট পাই, কিন্তু সেই প্রতীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের ভালোবাসার সত্যিকারের মূল্য।

প্রিয় পাঠক, এই লিখাটি আপনাদের জীবনের কোনো অংশের সাথে মিলে গেলে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের পরবর্তী গল্পগুলোকে আরো উন্নত করতে সাহায্য করবে। আপনার ভালোবাসার মানুষকে জানান যে আপনি তাকে কতটা ভালোবাসেন, কারণ প্রতীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার সত্যিকারের অর্থ।

Leave a Comment