তোমার প্রতি আমার অনুভূতি

তোমার প্রতি আমার অনুভূতি এমন কেন? আমি যেন তোমার মাঝে হারিয়ে রয়েছি। তোমাকে হারিয়েও খুঁজে চলেছি।

এ কেমন ভালোবাসা? যেখানে আমি প্রতিনিয়ত তোমার কাছে অনুভূতি প্রকাশে ভয় পাই?

যেখানে আমি শুধু তোমার রূপে মুগ্ধ নই। তোমার চিন্তা, ভাবনা, কথা, চাহনী সবই আমার অদ্ভুতভাবে ভালোবাসার কারণ হয়েছে।

আমি দূর থেকে এ কেমন অনুভূতির সাক্ষী হয়েছিলাম! যেখানে আমি আগে এমন সব বিষয়ে বিরক্ত হতাম সেখানে তোমার মনের আগমন এক মুহূর্তে বদলে ফেললো সব!

তোমার প্রতি আমার অনুভূতি

তোমার প্রতি আমার অনুভূতি কি এক পাতায় লিখা যায়? আমি পারবো না। তোমার হয়ে তোমাকে নিজের করে নিতে পারলে হয়তোবা নিজের মনকে ভালো রাখতে পারতাম। কারণ তুমি যেদিন থেকে দূরে সরে গেলে সেদিন থেকে আমি আর আগের মতো হতে পারি নি।

এ কেমন ভালোবাসা? যেই ভালোবাসায় আমাকে বেঁধে রেখেছে তোমার মাঝে আমার মনকে? তোমার সাথে কথা না হলে, মন ভাল থাকে না। মনে হয় দিনের সবকিছু যেন শূন্য ফলাফল নিয়ে আসলো।

কিন্তু যখন আমি তোমাকে কিছু বলতে যাই কেমন যেন হয়ে যাই। আমি তোমাকে কখনো সেভাবে কিছু বলতে পারিনি, যেভাবে কিছু তুমি শুনতে চেয়েছিলে। আমি ভয় পাই, যদি তুমি রেগে যাও। কারণ তোমার রেগে যাওয়া আমাকে খুব কষ্ট দেয়।

তোমার প্রতি আমার অনুভূতি কেন যেন ভয়ই পাইয়ে দেয় আমাকে।

আমার প্রতিনিয়ত মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। কারণ তোমার রাগ ভাঙ্গানোর মতো আমি কেউ হয়ে উঠতে পারিনি। আমি চাই না তোমাকে হারাতে। হয়তোবা টুকটাক ঝগড়া হলেও আমি ক্ষমা চেয়ে নেই। কারণ আমি চাই না আমাদের নিজেদের মাঝে যেন দুরত্ব চলে না আসে।

আমি তোমার পছন্দকে সম্মান দেই। কারণ তোমার ভাবনা আমার কাছে অনেক প্রিয়। তোমার কথা যেন সবচেয়ে বেশি শ্রুতিমধুর। তোমার হঠাৎ রেগে যাওয়া একটু কষ্ট দিলেও সেই রাগী চোখ অনেক ভালো লাগে কেন যেন! 😂

তোমার শখগুলোকে নিজের মনের ভেতর রেখে দেই। তোমার মন খারাপ হলে হয়তো তোমাকে সান্তনা দিতে পারি না। কারণ তোমার সেই মুহূর্তগুলো যে একদম ভালো লাগে না। তবে তুমি মানসিকভাবে অনেক শক্ত হতে জানো। নিজেকে নিজেই ঠিক রাখতে জানো। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকভাবে গ্রহণ করে নিতে পারো। কেউ সেই মুহূর্তে তোমাকে যাই বলুক না কেন তা তোমার কাছে বিরক্তি এনে দেয়।

যা তোমার প্রিয় তা তুমি যত্নে আগলে রাখো। তোমার এই আগলে রেখে ভালোবাসা আমার অনেক ভালোলাগে। তোমার অগোচরে তোমার নামে কত কথা লিখে রেখেছি তা হয়তো তোমার চোখে পড়বে না। কারণ লিখা পড়ার শখ তোমার নেই। তুমি যেমন হও না কেন, তোমাকে তোমার মতো হয়ে থাকতে হবে। তাহলেই তো তুমি ভালো থাকবে।

জীবনে এমন কিছুকে নিজের হতে না দেয়াটাই শ্রেয় যা কিনা একপ্রকার অবাস্তব। যা বার বার নিকটে এসে দূরে সরে যায় তার থেকে আজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাও। খাঁচা থেকে বেরিয়ে গিয়ে উড়ে যাও মুক্ত হয়ে যাওয়া এক পাখির মতো। যেখানে থেকে যাওয়াটাই আক্ষেপের।

যেখানে মুক্ত হয়ে গেলে দ্রুত মেনে নিয়ে মানিয়ে নিতে পারবে সবাই। যেখানে সমস্যার কোনো কারণই রইবে না যার ফলে কোনো সমস্যা হবে না। যেখানে কারো স্বপ্নই থাকবে না যার ফলে কোনো স্বপ্নই আকাশের চাঁদের মতো ধরাছোঁয়ার বাইরে রইবে না।

তবে আমার নিকট এ স্বপ্ন সুন্দর ছিল। পরিণতির অদ্ভুত কল্পনাকে আজও ভালোবাসি। অজান্তেই ভেবে ভেবে বলি নিজের মাঝে রাখা কথাগুলো। বার বার হয়তো কথাগুলো একই গন্তব্যে এসে যায়। যদি এই কথাগুলোর মতো আমাদের গন্তব্যও এক হয়ে যেত! কেমন হতো? আচ্ছা তুমি কি আমাকে ঘৃনা করো? আক্ষেপের পাতায় কি আমায় জায়গা দিয়েছো? নাকি আমি তোমার জীবনের কোথাও নেই। আমি ছিলাম শুধু এক ক্ষণস্থায়ী বাতাস, যা তোমার মন ছুঁয়ে দিলেও তোমার হয়ে তোমাকে নিয়ে উড়ে যেতে ব্যর্থ।

তোমার প্রতি আমার অনুভূতি কতকাল এভাবে রয়ে যাবে জানি না। যদি একই পথের এক সাথে পথ চলার জন্য আমরাই আমাদের জন্য নির্ধারিত থাকি তাহলে যেন আজ, এখনই হয়ে যাই তোমার।

পরবর্তী লিখা – মনের কষ্টের স্ট্যাটাস

Leave a Comment