আমাদের জীবনে যোগ্যতা

আমাদের জীবনে যোগ্যতা জিনিসটা অনেক বাধ্যতামূলক হয়ে গিয়েছে। দুনিয়াতে যোগ্যতা থাকলেই তো পাওয়া যাবে সব।

যোগ্যতা না থাকলে এই দুনিয়ায় কোনো মূল্য নেই।

জীবনে যোগ্যতা

যোগ্য হতে হতে, কষ্ট করতে করতে একসময় আমরা হেরে যাই না পেরে। যেসব কিছুর জন্যে যোগ্য হতে যাচ্ছিলাম তা হয়ে যায় অন্য কারো। সময় বড়ই অদ্ভুত।

পাওয়া জিনিস ধরে রাখতে হয়। না পাওয়া জিনিস পেতে হয়। এতো দিন এভাবে চলে যায় পাওয়া না পাওয়া কিছুর সাথে বেঁচে থাকতে থাকতে।

জীবনে যোগ্যতা ছাড়া কেউ একটা বিন্দু মাত্র ছাড় দিবে না। যোগ্য হলেই তুমি পাবে। অজ্ঞ ,অযোগ্য হলে কোনো তুমি পাবে?

আর কেউ তোমায় দিলেও কেন তুমি নিবে?

মূল্য দিতে পারবে? ধরে রেখে টিকে থাকতে পারবে যা তুমি পেয়েছো তা নিয়ে? আগলে রেখে সবসময় রাখতে পারবে কি যতদিন বেঁচে আছো?

অনেক প্রশ্ন আসছে তাই না? কী আর করবে বলো? এটিই তো জীবন। যোগ্য হবার চেষ্টা। যোগ্য হয়ে যাওয়া অথবা হেরে যাওয়া। হেরে যাবার পর আবার চেষ্টা করা। 

আবার যোগ্য হয়ে একটি জিনিস অর্জন করে আবার নতুন অন্যরকম কিছু পাবার ইচ্ছে এসে যায়। এরপর চেষ্টা চলে আসে সেই সবকিছুর জন্য।

আসলে ছেলে এবং মেয়েদের জীবন আলাদা আলাদা ভাবেই জটিল। জীবনে যোগ্যতা এর প্রশ্ন চলে তো দুইজন এর ক্ষেত্রেই। একটি মেয়ের জীবন কতটা জটিল তা কেবল একটি মেয়েই বলতে পারবে।  তেমনি একটি ছেলের যোবনের জটিলতা একটি ছেলেই বুঝবে।

দুইজনেরই অপেক্ষা জীবনে যোগ্যতা এবং প্রাপ্তি অর্জনের।

আরও পড়ুন- গন্তব্যের অনেক কাছে

Leave a Comment