বড় স্বপ্ন দেখি আমি

বড় স্বপ্ন দেখি আমি। ব্যর্থ হলে মন খারাপ হবে না। কারন আগে বার বার ব্যার্থ হয়েছি। বার বার ব্যর্থ হয়ে আবার শুরু করেছি প্রথম থেকে।

এই লিখাটি স্বপ্নবাজ মনগুলোর জন্য যারা সাহসিকতা এবং ধৈর্যের সঙ্গে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে।

স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি। কিন্তু কিছু স্বপ্ন এত বড় হয় যে তারা আমাদের সাহসিকতা ও ধৈর্যের পরীক্ষা নেয়। “বড় স্বপ্ন দেখি আমি” এই পোস্টটি আপনাদের সাহসিকতা এবং অবিচল থাকার গল্প শোনাবে।

বড় স্বপ্ন দেখি আমি

আমি অন্যভাবে চেষ্টা করেছি সামনে আগাতে। শুনেছি সমালোচনা এবং প্রশংসা দুইটিই। থামতে হয়েছে, আবার চলতে হয়েছে। পদে পদে দিক বদলাতে হয়েছে। পারবো না কোনো? পারতে হবে আমাকে। পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে আবার দৌড়াতে হবে নিজের ইচ্ছের জন্য। কিছু মানুষের স্বপ্ন একটু অদ্ভুত হতে পারে। অনেক ব্যাপার অদ্ভুতভাবে ভাবতে হয়। তবে অবাক হবার কিছু নেই।

অসাধারণদের মাঝে

অসাধারণদের মাঝে সাধারণ মানুষ হিসেবে টিকে থেকে সাধারণভাবে জীবন যাপন করাটাই একটা অসাধারণ ব্যাপার যা সবাই পারে না। এই বিষয়টি কেন এত দেরিতে বুঝলাম তা জানি না। একটা সময় চলে আসে যখন মনে হয় সব যেন অনেক কঠিন। আমার জন্যে এইসব কিছু নয়। আমি সাধারণ হয়ে টিকে থাকতে চাই। এমনভাবে থাকতে চাই না যেখানে শান্তি নেই। আমি এমন সিদ্ধান্তে থাকতে চাই না যেখানে নিশ্চয়তা নেই।

সমাজ কী বলবে?

তবে আবার ভেবে দেখি। তখন মনে হয় আচ্ছা তাহলে টিকে থাকবো কিভাবে? সমাজ কী বলবে? একটি ছেলে বেকার বসে আছে? পড়ালেখায় একদম ভালো না। ইঞ্জিনিয়ারিং পড়ে তো কিছুই করতে পারলো না! এজন্যে অসাধারণদের মাঝে সাধারণ মানুষ হিসেবে টিকে থাকার চেষ্টা করে যেতে হচ্ছে। মাঝে মাঝে পারছি, হোঁচট খাচ্ছি, উঠে গিয়ে আবার দাঁড়াচ্ছি। তবে কেন যেন ভয় হয়। মাঝে মাঝে অনেক দুঃসাহস দেখিয়ে ফেলি। যোগ্যতার চেয়ে অনেক বেশি কিছুর স্বপ্ন দেখে ফেলি। বাস্তবতার বেড়াজালের বাইরে তাকিয়ে থাকি।

ভুল করলাম আবার?

সবচেয়ে বড় অপরাধ যে আমি স্বপ্ন দেখি আর অন্যকে দেখিয়ে ফেলি। ভরসার পাত্র হয়ে গিয়ে সেই ভরসা হারিয়ে ফেলি। এই অনিশ্চিত জীবনের সব কিছুই তো অনিশ্চিত। বার বার এখন মনে হয় এতো বড় হয়েও ভেবে কাজ করি না। এখনো কাজ করার পরে ভাবি তার ফল কি ভালো হবে? নাকি আমি ভুল করলাম আবার?

বিশ্বাস ও সাহসিকতা

তবে বিশ্বাস আছে। তাই তো বড় স্বপ্ন দেখি আমি। কিছু হয়তো আছে যা আমার জন্য এবং আমিও সেই বিষয়ের জন্য। যেমনটা হয় মনের প্রিয় মানুষ এর ক্ষেত্রে। সেক্ষেত্রে একজন ই থাকে যে তাকে বুঝতে পারে। আর অপরদিকে সে ও পারে তাকে সাথে রেখে জীবনের বাকি মুহূর্তগুলো কাটিয়ে দিতে।

সমাপ্তি

এই গল্পটি হয়তো আমাদের জীবনের একটি খণ্ডাংশ মাত্র। কিন্তু এই ছোট্ট অংশটি আমাদের সাহসিকতা, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দেয়। “বড় স্বপ্ন দেখি আমি” এই কথাটি শুধু স্বপ্ন দেখার কথা নয়, এটি একটি প্রতিজ্ঞা যে আমরা আমাদের স্বপ্নের জন্য লড়াই করবো। তাই আসুন, আমরা আমাদের বড় স্বপ্নগুলোকে আঁকড়ে ধরি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সাহসিকতার সাথে এগিয়ে যাই।

Leave a Comment