কতটা চেনা হয়ে গিয়েছিলাম আমরা। আজ অচেনা হয়ে আছি, সেই থেকে কত স্মৃতি, কত খুশি, কত অভিমান ভুলে যেতে চাওয়ার চেষ্টা।
এই কবিতাটি জীবনের সেই অজানা অনুভূতি ঘিরে লিখা।
অচেনা হয়ে
অচেনা হয়ে ছিলাম এককালে।
কেন যেন কিভাবে হঠাৎ পরিচিত হয়ে
আছি আমরা আমাদের মনের মত হয়ে।
সময়ের অপেক্ষায় থেকে দেখছি শুধুমাত্র।
চাই নি হয়ে যেতে
তোমার নিকট হাসির পাত্র।
দিনের শুরুটা তোমাকে ভেবে।
শেষটা তোমার শেষ বার্তা দেখে।
ছিল আমার স্বপ্ন তোমাকে নিয়ে।
থাকবে পাশে মায়া হয়ে।
বেঁচে থাকার ইচ্ছের সাথের গাঁথা।
হয়নি আমাদের আজ পর্যন্ত দেখা।
ভালো থাকুক সকল অসমাপ্ত স্বপ্ন।
হলো না আমার স্বপ্নের শেষ গল্প।
কিছু কষ্ট ভেসে যাক চোখের জলে।
কী হবে কিছু স্বপ্ন পূর্ণতা না পেলে।
আছি যেমনটা ছিলাম একা।
না হোক অতীতের সাথে আমার দেখা।
থেকে যাক মনের কিছু না বলা কথা।
শুভকামনা রইলো আমার ইচ্ছের জন্য।
তাকে পেলে হয়ে যেতাম আমি ধন্য।
আর কোনো অক্ষর বাড়বে না দিনলিপির পাতায়।
বিস্ময় নিয়ে প্রতিনিয়ত আনমনে থাকি চিন্তায়।
সমাধানের পথ পাই না কোনো কূল কিনারায়।
স্বপ্নগুলো মুহূর্তে ভেসে গেল অজানায়।
স্মৃতিগুলো ফেলে রেখে
বেঁচে থাকবো অচেনা হয়ে।
চেনা মানুষ অচেনা হয়ে যায়।
কে বুঝবে আমার এই মনের ক্ষয়?
জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা নতুন নতুন অভিজ্ঞতা এবং সম্পর্কের সম্মুখীন হই। কিছু সম্পর্ক আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে, আবার কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়। এই কবিতাটি আমাদের সেইসব অনুভূতির কথা মনে করিয়ে দেয়, যখন আমরা চেনা মানুষগুলোর মাঝে অচেনা হয়ে যাই।
কেন চেনা মানুষ অচেনা হয়ে যায়?
সময়, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত পরিবর্তনের কারণে মানুষ একে অপরের থেকে দূরে চলে যেতে পারে। এর ফলে পরিচিত মানুষগুলোর মাঝে এক অজানা দূরত্ব সৃষ্টি হয়।
এই কবিতাটি কীভাবে পড়তে হবে?
এই কবিতাটি পড়ার সময় নিজের জীবনের অভিজ্ঞতা এবং অনুভূতির সাথে মিলিয়ে পড়তে হবে। এতে কবিতার প্রতিটি লাইন এবং অনুভূতি আরও গভীরভাবে উপলব্ধি করা যাবে।
কবিতার মূল বার্তা কী?
কবিতার মূল বার্তা হলো, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নতুন অভিজ্ঞতা এবং সম্পর্কের সম্মুখীন হই। এই সম্পর্কগুলো আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে এবং সময়ের সাথে সাথে কিছু সম্পর্ক ফিকে হয়ে যায়।
আমাদের পরবর্তী প্রকাশিত কবিতা “ফিরে আসবো আমি দিনশেষে“