আমাদের কথা

না বলা মনের কিছু কথা ব্লগে আপনাকে স্বাগতম! আমাদের এই ব্লগটি ব্যক্তিগত চিন্তা, অনুভূতি, এবং জীবনের নানা অভিজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। ২০১৯ সাল থেকে আমরা এই যাত্রা শুরু করেছি এবং প্রতিটি লেখায় আমাদের মনের কিছু অনুভূতি তুলে ধরার চেষ্টা করি। আশা করি, আমাদের লিখাগুলো আপনাদের মন স্পর্শ করবে।

আমাদের উদ্দেশ্য

আমরা মনের না বলা কথা, চিন্তা, কবিতা, এবং স্ট্যাটাস ছোট ছোট পর্বে প্রকাশ করি। পাশাপাশি চিঠি ও গল্পের মাধ্যমে জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আশা করছি পাঠকের লিখাগুলো অনেক ভালো লাগবে। আমাদের লক্ষ্য আপনাদেরকে ভাবনার জগতে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেওয়া।

স্বত্বাধিকারী সম্পর্কে কিছু তথ্য

আমার নাম খন্দকার মনজির-উল-মোরসালিন। লিখতে ভালোবাসা থেকেই এই ব্লগের সূচনা। জীবনের বিশেষ মুহূর্তগুলোকে শব্দের মাধ্যমে ব্যক্ত করতে পছন্দ করি। মন যা বলে, তাই উদ্দেশ্যহীনভাবে লিখে রাখার চেষ্টা করি।

কেউ হয়তো আমার কথাগুলো পড়ে হাসবে, কেউ কাঁদবে, আবার কেউ বিরক্ত হয়ে ফিরে যাবে। তবুও আমি লিখি।

খন্দকার মনজির-উল-মোরসালিন

যেভাবে ব্লগিং শুরু

লিখালিখির যাত্রা শুরু ২০১৮ সালের জুলাইয়ে, প্রথমে শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক ব্লগ লিখে। পরবর্তীতে ফটোগ্রাফি এবং ভ্রমণ বিষয়ক ব্লগিং করি। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এই ব্লগটির মাধ্যমে মনের ভাব প্রকাশ করা শুরু করি। পরিপূর্ণভাবে লিখা শুরু হয় ২০২৩ সালের জুলাই থেকে।

স্বপ্ন

আমার স্বপ্ন এই ব্লগটি নিয়ে অনেক দূর যাওয়া। সফলতার নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই, তবে ইচ্ছা আছে মনের কথা লিখে যাবার, পাঠকের সাথে চিন্তা ও অনুভূতি ভাগ করে নেবার।

শখ

লিখালিখি, ইউটিউবে কনটেন্ট প্রকাশ, ক্রিকেট দেখা, এবং গ্রামে একান্ত সময় কাটানো আমার শখ। বৃষ্টি দেখতে ভালোবাসি, যদিও বৃষ্টিতে ভেজার সুযোগ তেমন পাই না।

ব্যক্তিগত তথ্য

  • নাম: খন্দকার মনজির-উল-মোরসালিন
  • ঠিকানা: আফতাবনগর, ঢাকা
  • শিক্ষা: বি.এস.সি. (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • পেশা: প্রোগ্রাম সাপোর্ট অফিসার, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া
  • শখ: লিখালিখি, ভ্রমণ, ফটোগ্রাফি, ক্রিকেট খেলা

যোগাযোগ

মাধ্যমঠিকানা
ফেইসবুকফলো করুন
এক্স ( টুইটার )ফলো করুন
ইউটিউবসাবস্ক্রাইব করুন
লিঙ্কডইনফলো করুন
ব্যাক্তিগত ব্লগলিখা পড়ুন