আক্ষেপ নিয়ে স্ট্যাটাস

কল্পনায় একজনের প্রতি আক্ষেপ নিয়ে স্ট্যাটাস। বাস্তবে যা কখনো হয়নি তা হঠাৎ ভেবেই এই লিখা।

আমি চাইনা এভাবে আক্ষেপ নিয়ে স্ট্যাটাস লিখতে। কিন্তু না লিখেও যে পারিনা। লিখলে মন টা কিছুটা হলেও যে হালকা লাগে।

আক্ষেপ নিয়ে স্ট্যাটাস

আমি তোমার যোগ্য হতে পেরেছি কি?

আমি তোমার নিকট সেই তুমি হয়ে আসতে পারিনি যেমন তুমি কে তোমার তুমি জীবনে ডিজার্ভ করো। তুমি যেমন কারো হবার যোগ্য, সে যেন হয় বাস্তবে তোমার খুব নিকটে। তোমার রাগী চোখ যেন হয় তার ভালোবাসার কারণ। তোমার থেকে দূরে গেলেও যেন সে তোমাকে মনে রেখে তোমার হয়েই রয়ে যায়। আমি কি আসলে এমন কেউ? হয়তোবা না।

আমি আবেগি, তুমি বাস্তববাদী

তুমি বাহির থেকে যতটা বাস্তববাদী আমি তেমন হতে পারিনি। তুমি যেমন কাউকে চাও আমি তেমন কেউ হতে পারিনি। তোমার স্বপ্নের ভাবনা গুলো যেমন কাউকে ঘিরে তেমন কেউ হওয়ার যোগ্যতা আমি রাখিনি। আমি অল্পতে ভেঙে পড়ি। আমি একটু কম ধৈর্যশীল। তবে আমি তোমাকে হারানোর কষ্ট পাই। বুকের মাঝে এক অদ্ভুত ব্যথা ওঠে। আমি ভাবি যেদিন তোমাকে হারাবো সেদিন আমি কিভাবে ঘুমাবো? হয়তো পরেই বুঝতে পারছ তোমাকে আমি হারিয়ে ফেলবো তা আমি ধরে নিয়েছি। মুখের কথায় তো আমাদের বিচ্ছেদ হয়েই গেছে।

আমি বদলে যেতে পারিনি

আমি বদলে যেতে পারিনি আজও। নতুন প্রেক্ষাপটে একই স্বপ্ন আমি পুনরায় দেখতে পারিনি। আমি আজও ঠিক সেভাবেই ভাবি যেভাবে আগে ভাবতাম। আমি আজও শেষ বিকেলে এসে মনের কথা লিখি। আগে লিখতাম ডায়েরিতে এখন লিখি সবার উদ্দেশ্যে পার্থক্য হয়তো শুধু এইটুকুই।

আগে নিজেকে লুকিয়ে রাখতাম

আগে নিজেকে লুকিয়ে রাখতাম। জানতে দিতাম না আমি কে। পরে ভাবলাম আমিও তো এক সাধারন কেউ। আমার সম্পর্কে কেউ যদি জানে তাহলে কি ক্ষতি! আমার লিখার মাঝে কোন সৌন্দর্য নেই। আমার লিখায় কেউ প্রেমে পড়ে না। আমি চাইনা কেউ প্রেমে পড়ুক। কারণ লিখার শব্দে কিংবা মুখের ভাষায় আমি একদম অন্যরকম। বাস্তবে আমি খুবই সাধারণ এবং বিরক্তিকর। যার মাঝে নেই কোন ধৈর্য ও আত্মবিশ্বাস। ধৈর্য, আত্মবিশ্বাস ও সাহস থাকলে আমি এতদিন অনেক কিছু অর্জন করে ফেলতে পারতাম। তাহলে হয়তো বা আমাদের গল্পটা অন্যরকম হতো। হয়তো তোমায় পেতাম না কিন্তু সকলের বিরুদ্ধে গিয়ে নিজেদের এক হবার প্রচেষ্টা থাকতো। এতে কোন আক্ষেপ থাকতো না আর।

হয়তো এই আক্ষেপ রয়েই যাবে

আমি তোমার ভালো থাকার কারণগুলোকে অনেক সম্মান করি। কারন তোমাকে ভালো থাকতে দেখলে আমার খুব ভালো লাগে। আমি নিজে মন থেকে অনেক খুশি হই। আমার প্রতি যদি তোমার কোন ক্ষোভ থাকে তাহলে প্লিজ ভুলে যাও। আমি তোমার আক্ষেপ হয়ে থাকতে চাই না। তবে যদি এমন মুহূর্ত আসে যা তোমাকে আর আমাকে এক করে দেয়া ছাড়া অন্য কোন রাস্তা না রাখে তাহলে হয়তো বা আমার জন্য হবে এক অনেক বড় পাওয়া। না হলে হয়তো এই আক্ষেপ রয়েই যাবে। আমি ঠিক নাকি ভুল সেটি প্রমাণ করার চেষ্টা আমি আর করবো না। সময়ের স্রোতে প্রকৃত সত্য তোমার নিকট পৌঁছে যাক এটিই আমার চাওয়া। এতে হারাবার কিংবা পাবার গল্পের অংশ হবো হয়তো। কিন্তু তাতেও হোক এই সন্দিহান পরিস্থিতি থেকে আমাদের মুক্তি।

এত বছর ধরে রয়েছ

এত বছর ধরে রয়েছ তুমি আমার মনে। কাউকে বুঝতেই দেইনি আমার মনে যে কেউ একজন রয়েছে। ভবিষ্যতের কথা ভেবেই জানতে দেইনি। যদি আমাদের এক হয়ে যাওয়ার গল্প লেখা হয় তাহলে অনেক অদ্ভুত হবে বিষয়টা। যেখানে আমাদের আজ অব্দি দেখা হয়নি, কখনো সামনাসামনি ভিডিও কলে কথা হয়নি, তোমার কাছে আমি তোমার কোন ছবি চাইনি। ভেবেছিলাম বাস্তবে প্রথম দেখতে পেলে যেই ভালোবাসা হবে সেই ভালোবাসার অনুভূতি ছবিতে দেখে হবেনা। কথার প্রেমে পড়েছিলাম তোমার। তোমার গলার সুর আজও আমার কানে বাজে। তোমার হঠাৎ রেগে যাওয়ার মাঝে খুঁজে পাই আমি হঠাৎ এক অদ্ভুত ভালোবাসা।

তোমাকেই ঘিরেই সকল স্বপ্নের বর্ণনা

তবুও তোমাকে নিয়েই সকল ভাবনা। তোমাকেই ঘিরেই সকল স্বপ্নের বর্ণনা। তুমি আমার প্রতিটি লিখার প্রতিটি শব্দের পেছনের অনুভূতির কারণ। তুমি যে প্রতিটি মুহূর্তের ভালোবাসার হৃদস্পন্দন। তোমাকে ভেবে আসে যত অনুভূতি আর সেই অনুভূতি থেকেই যে শুরু এই ভালোবাসার কথার শুরু। তোমাকেই ডাকি প্রতিটি শব্দের প্রতিটি অর্থে। হয়তোবা না পাবার আক্ষেপে কিংবা এক বিন্দু পাবার সম্ভাবনাতে। তুমি যেন কল্পনায় দিয়ে যাচ্ছ প্রতিনিয়ত এর উত্তর। যা পড়ে আমি হালকা হেসে আবার ফিরে আসি বাস্তবে।

পরিশেষ

আক্ষেপ নিয়ে স্ট্যাটাস এর সমাপ্তি আছে কিনা জানি না। আক্ষেপ যেন বেড়েই চলে সময়ের সাথে পথচলায়। তবুও ভাবতে ভাবতে সময় পার হয়ে যায়। কিন্তু আক্ষেপ রয়ে যায় নিজের অজান্তেই। একটা সময় পর সবসময় মনে থাকে না হয়তো। তবে যখন মনে পড়ে তখন ভুলে যেতে চায় না এই মন।

পরবর্তী লিখা – জীবন নিয়ে স্ট্যাটাস

Leave a Comment