আজ আপনাদের জন্য লিখে রাখছি কিছু আবেগি কষ্টের স্ট্যাটাস। যা ভালোবাসার মানুষের অবহেলায় সৃষ্ট জীবনের একাকীত্বের মুহূর্তের কিছু আবেগি কথা ঘিরে লিখা।
সূচিপত্র
কষ্টের স্ট্যাটাস
জীবন আনন্দ ও কষ্ট নিয়ে জড়িয়ে থাকা এক অদ্ভুত উপন্যাসের মতো। যেখানে কোনো কিছুই স্থায়ী নয়। কোনো কিছুই নিশ্চিত নয়। গল্পের মতো পথচলার মাঝে হঠাৎ মোড় ঘুরে যায়। নিচে আপনাদের মাঝে কষ্ট নিয়ে কিছু স্ট্যাটাস শেয়ার করছি। আশা করছি আপনাদের পড়তে ভালো লাগবে।
একা থাকার কষ্টের স্ট্যাটাস
- কেউ সাথে না থাকলে, না বুঝলেই যে একাকিত্ব ঘিরে ধরবে তা কিন্ত নয়। আপনি যদি নিজে যোগ্য না হন তাহলে কিভাবে নিজের ইচ্ছের কথা ভাবেন, স্বপ্ন দেখেন?
- জীবনে এমন কিছু মুহূর্ত চলে আসে যখন কিছুই ভালো লাগে না। মাথা ব্যাথায় যেন সব ভেঙে যায়। চোখ মুছলেও বার বার পানি চলে আসে।
- এতো কিছু হবার পরও মুখে হাসি রেখে চলতে হয়। কারন কাউকে বুঝতে দেয়া যাবে না। কাউকেই না। মাঝে মাঝে মনে হয়, সবার জন্যে আমি কস্টের কারন। আসলে দিন দিন সব কিছু অনেক কঠিন মনে হচ্ছে।
- একাকিত্বের একটা সময় অনেক কান্না আসতো, কেউ পাশে ছিলো না বুঝতো না। এখন বুঝে গিয়েছি। একা একা টিকে থাকতে হবে। কেউ বলবে না। সমস্যা নেই, আমি আছি।
- চুপ থেকে অনেক সহ্য করতে হবে। চোখের পানি আসলে মুছে আবার বুঝাতে হবে নিজেকে, কেউ তো তোমার হয়ে তোমার পাশে থাকবে তখনই যখন তুমি যোগ্য হবে।
আবেগি কষ্টের স্ট্যাটাস
- এমন মুহূর্তগুলো অনেক কঠিন যখন হেরে গিয়ে মনের বিরুদ্ধে হাসতে হয়।
- জীবনের ছোট ছোট ভুল গুলো অনেক সময়ই অনেক বড় কষ্টের কারণ হয়ে যায়।
- ভেঙ্গে যাওয়া হৃদয় অন্ধকারের মতো রয়েছে নতুন দিনের আলোর অপেক্ষায়।
- দিন শেষে প্রতি সন্ধ্যায় মনের অদ্ভুত কষ্টের অনুভূতি বয়ে নিয়ে যাওয়া খুব সহজ অভ্যাস না।
- প্রতিটি মানুষের হাসির আড়ালে সুখ থাকে না।
অবহেলার কষ্টের স্ট্যাটাস
- তোমার অবহেলা, এড়িয়ে যাওয়া আমাকে অনেক কষ্ট দেয়। কিন্তু তুমি তা বুঝতে পারবে না। তোমাকে অনুভূতি না বোঝাতে না পেরে মন কতটা ভারী হয়ে আছে তা তুমি জানতে চাইলে না কেন?
- আমার হয়ে কোথাও তুমি নেই। মনে কিংবা বাস্তবে আমি শুধুই আমার।
- তোমার থেকে অবহেলা পাবার অনুভূতি তুমি কখনো বুঝবে না।
- যখন অবহেলার কষ্ট অনুভূত হয় মনে হয় যেন দুঃখের সাগরে ডুবে যাচ্ছি।
- তোমার অবহেলায় মনে যে হারানোর অনুভূতি জন্মে সেই ভয়ে আমার মন কাঁদে।
ভালোবাসা না পাওয়ার কষ্টের স্ট্যাটাস
- আমার মন টা আজ খালি হয়ে গেলো। কেন সবকিছু এত অশান্ত লাগছে? সবকিছুতেই বিরক্তি লাগছে।
- হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির জন্য মনের গভীরে গোপনে এক অদ্ভুত মায়া, আবেগ রয়ে যায়। এই আবেগ, মায়া না যায় কাউকে দেখানো, না যায় কাউকে বোঝানো।
- মন থেকে ভালোবাসা দিয়েছিলাম। কিন্তু ভালোবাসা ফিরে পাইনি।
- অপেক্ষায় রাখতে চেয়েছিলাম নিজেকে। হাজারো শুন্যতা নিয়ে এক অদ্ভুত পূর্ণতার আশায় একপানে চেয়ে ছিলাম। কিন্তু দিন শেষে তাকে আমার হতে দিতে আমি ব্যর্থ।
- ভালোবাসা পাওয়া হয়তো সৌভাগ্যের। সেই পাওয়ার মুহূর্তের অপেক্ষায় আজও রয়েছি আমি।
- ভালোবাসাহীন জীবন যেন একটি বইয়ের এক অসমাপ্ত গল্প।
- ভালোবাসা পাবার অতিরিক্ত প্রত্যাশায় নিজেকেই হারিয়ে ফেলেছি।
- ভালোবাসার অপূর্ণতায় সব সুখ অর্থহীন মনে হয়। বিষাদে ভরা এই মন যে আজও প্রহর গুনছে তার অপেক্ষায়।
- নিজেকে তোমার শূন্যতায় হারিয়ে জীবন হয়ে আছে অসম্পূর্ণ, স্বপ্নগুলো আজও অপূর্ণ।
নিজেকে নিয়ে কষ্টের স্ট্যাটাস
- হয়তো জীবনের সবচাইতে কঠিন সময় পার করছি। অথবা এর চাইতেও কঠিন মুহূর্ত হয়তোবা আমার অপেক্ষায় রয়েছে। জীবনের হিসাব মিলাতে গিয়ে আজ আমি প্রতিনিয়ত হিমশিম খাচ্ছি।
- জীবন নামক পরীক্ষাগারে সবকিছু অনেক কঠিন মনে হচ্ছে। হয়তোবা সবকিছু কে সহজ করে নেয়াটাই আমার বর্তমান পরীক্ষা। তবে এর উপায় আমার অজানা।
- মনে হচ্ছে জীবনে নতুন এক মুহূর্ত শীঘ্রই আসছে। অপেক্ষায় রয়েছি সেই মুহূর্তের। তবে সময় যত গড়াচ্ছে অস্থিরতা ততই বেড়ে চলেছে। একাকীত্বের এই মুহূর্তগুলোতে নিজের যত্ন নেয়ার চেষ্টায় রয়েছি। কিছুটা ক্ষতি হয়েছে হয়তোবা। তবে আমি আগামী দিনে ঘুরে দাঁড়াবার স্বপ্নে বার বার উঠে দাঁড়িয়েছি।
- আমি চাইনা এমন প্রশ্নের উত্তর দিতে যা কিনা আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। যে সকল কথা শুনে মনে চলে আসা উত্তর দেয়া কঠিন হয়ে যায় সে সকল কথা আমি আর শুনতে চাই না। সেই কথার উত্তরে যদি অতীতে আক্ষেপের স্মৃতি মনে পড়ে যায় তাহলে নিজেকে ঠিক করা আবার কঠিন হয়ে যায়।
- আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি যাদের থেকে আমি কষ্ট ছাড়া আর কিছু পাই নি। ভেবে দেখলাম ক্ষমা না করলে আমি কি পাবো? কিছু মানুষ যে আমাকে কষ্ট দিবে এটি আমি মেনে নিয়েছি। কেউ ঠাটটার ছলে কিছু বলল কিংবা কিছু করলো তা আমি কিভাবে বুঝব জানিনা। আবার কোনটি মন থেকে সত্যি কথা বলল সেটিও বুঝতে পারিনা।
- নিজেকে অনেক বোকা মনে হয়। মনে হয় এই বোকামি আমাকে সবকিছু থেকে পিছনে ফেলে রাখছে। আবার মাঝে মাঝে মনে হয় আমি ভালো না। এজন্যেই এসব আমার সাথেই হয়ে থাকে। নিজেকে বদলে ফেলতে চাই। কিন্তু জানিনা নিজেকে কিভাবে বদলাতে হয়।
- মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। নীরবতায় স্নিগ্ধ বাতাসে এই মন হারিয়ে যেতে চায়।
- বাস্তব জীবনের ভাবনা নিয়ে ভাবতে ভাবতে সময় পার হয়ে যাচ্ছে। যে নিজেকে খুশি করতে ব্যর্থ তার জীবনের উদ্দেশ্য অন্যদের খুশি করা। আমার ক্ষেত্রেও হয়তো তাই হচ্ছে। তবে একজনকে খুশি করা অনেক জটিল বিষয়। কাউকে খুশি করা এতটা সহজ না।
- হয়তোবা এভাবে খুশি করাই সহজ, কারো জীবনের বাধা না হয়ে দাঁড়িয়ে, কাউকে বিরক্ত না করে। কারো প্রতি কোনো আশা-ভরসা না রেখে জীবনের পথে এগিয়ে চলাতেই খুঁজে নিতে চাই ভালোলাগা।
গভীর রাতের কষ্টের স্ট্যাটাস
- চারপাশ অনেকটাই নীরব। অনেকেই দিনশেষে সন্ধ্যায় বাড়ি ফিরে তার ভালো রাখার, ভালো থাকার কারণ কে সাথে নিয়ে ভালো থাকে। কিন্তু অনেকের জীবনে এমনটা হয়না।
- রাতে বুকের মাঝে থাকা শূন্যস্থান কাকে যেন ডাকে। যার রুপ, চরিত্রের বর্ণনা কেন যেন মনেই থাকে না। স্বপ্নের মাঝে যে তার আগমন এবং স্বপ্ন থেকেই যে সে নেয় বিদায়।
- তোমার অনুপস্থিতই হয়তোবা আমার মনের এই বিষণ্ণতার কারণ। খুব করে তোমাকেই আজও চেয়ে যাই। আর কেউ কখনো ভাবনায় আসে নি। হয়তোবা মুখের কথায় সব কিছু শেষ। কিন্তু বাস্তবে আমার মনে কী চলছে তা কি তুমি জানো? তোমারই হয়ে কল্পনায় ভেবে পার করছি রাতের পর রাত।
- দিনে অনেক ব্যস্ত থাকি না হয় আশেপাশে অনেকেই থাকে যাদের মাঝে থেকে নিঃসঙ্গতা ভুলে যাই। কিন্তু রাত যত গভীর হয় আমাকে তত বেশী মনে পড়ে আমার। এক সময়ের সুন্দর স্মৃতিগুলো অনেক মিস করি তখন।
- এক সুন্দর অধ্যায়ের সমাপ্তি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করে নতুন এক পর্বে এসেছি। এরই মাঝে বদলে গেছে কত কিছু! হারিয়ে গিয়েছে কত বন্ধুত্ব, কত সময়, কত সুন্দর মুহূর্ত।
- কিছুই ভালো লাগে না। যেমনটা ভেবে রয়েছি, তেমন কিছুই হয় না। জীবন অনেক জটিল মনে হয়। বাকিদের সাথে নিজের তুলনা করে প্রছুর কষ্ট পেয়েছি। কিন্তু আর কখনও নিজের প্রতি অতি উচ্ছাশা নয়। অতি উচ্চাশা এর প্রভাবে কত ঘুমহীন রাত কেটেছে তার হিসেব নেই।
- আশা ভরসা ছেড়ে দেই নি। সবকিছু যেমন আছে তেমন থাকতে দিয়েছি। নিজের পছন্দের কিছু বিষয়কে সময় দিয়েছি। স্বপ্ন পূরণ না হলে কী হবে আমরা কেউ জানি নাহ। স্বপ্ন পূরণ হলে কী হবে সেটাও অকল্পনীয়। তবে চাই বর্তমান ভালো থাকুক। মন ভালো থাকুক।
- নিজেকে হাজারো মানুষের মাঝেও একা লাগে। হয়তোবা একজনের অনুপস্থিতিই এর পেছনে দায়ী। জানিনা আর কতকাল পরে জীবনের সেই মানুষটি দেখা দিবে যাকে পেতে চেয়েছি বহুকাল ধরে।
পরবর্তী লিখা – আক্ষেপ নিয়ে স্ট্যাটাস