আমরা কেমন হবো? কেমন শুরু হবে আমাদের? আমরা কি আমাদের মনের কোনে বছরের পর বছর ধরে রেখে দেয়া সেই কল্পনার মতই সুন্দর হবো?
আমরা কেমন হবো?
আমি তোমাকে বুঝতে সময় নিতে চাই না। জীবনে পথে চলতে চলতে তোমাকে বুঝতে চাই।
কেমন হবো আমরা তাতো কিছুই জানি না। তবে মনের কোনে কিছু ইচ্ছে তো রয়েছেই। অজানায় কোনো এক পথে, দূরে কিংবা অদূরে রয়েছে সেই ইচ্ছের পূর্ণতার ঠিকানা। তবে ভেবে ভেবে হঠাৎ লিখে যাই সেই সুন্দর ভাবনার কথাগুলো। তবে বাস্তবে কেমন হবে আমরা কেউ জানিনা। তবে সুখী থাকার জন্য কল্পনায় স্বপ্নগুলো এঁকে যেতে তো কোনো দোষ নেই।
তোমার নিকট হয়তো আমি এক অদ্ভুত মানুষ হিসেবেই পরিচিত হয়ে রইবো। যে কিনা অদ্ভুত ভাবে কথা বলে, আজব আজব সব চিন্তা করে। হঠাৎ করে রেগে যাওয়া কাউকে তুমি কিভাবে মানিয়ে নিতে পারবে জানিনা। তবে জীবনে ব্যালান্স বজায় থাকুক।
তোমার আমার পথচলা শুরু হোক যেন হঠাৎ করেই। কেউ কাউকে জানবো না। প্রথম দেখায় যেন মনে হয় আমরাই তো আমাদের জন্য।
ভালোবাসা ভালোভাবে শুরু হোক চোখের প্রথম দেখায়। প্রথম দেখার পরে ভালোবাসার অনুভূতি কে পূর্ণতার সাজে সাজাতে আর কোনো অপেক্ষা না থাকুক।
যেন এমন কিছু যা আগে কখনো কল্পনায় ভাবিনি, বাস্তবে হয়নি এমন সুন্দর অনুভূতি আমাদের হয়ে আসুক। আমাদের এক হয়ে যাবার পর যেন প্রতিটি মুহূর্তকে অনেক সুন্দর করে রাখতে পারি। কোনো কারণে আমাদের মাঝে ঝগড়া হতেও পারে। তা যেন আমরা নিজেরাই সুন্দর করে ঠিক করে নিতে পারি। কোনো তৃতীয় কারো কানে আমাদের সমস্যা না যাক।
অনেকে তার প্রিয় মানুষকে অনেক উপহার দেয় বলে জানি। আমি কী দিবো জানি না। প্রথম প্রথম তো তোমাকে বুঝতে বুঝতে সময় চলে যাবে বলে মনে হচ্ছে। এমনিতেই আমি সহজে সবকিছু বুঝে উঠতে পারি কিনা জানি না। তবে একটা অদ্ভুত পরিবর্তন হলো মাঝে মাঝে কিছুটা বেশি কথা বলে ফেলি। যা কিনা একপ্রকার ঝামেলায় ফেলে দেয় আমাকে।
হয়তোবা অনেকে বলবে আমাদেরকে আমাদের পাসে মানায় নি। কিন্তু আমরা আমাদেরকে অনেক ভালোবেসে এতো ভালো রাখবো যেন দিনশেষে আমরা মন থেকে অনেক খুশি থাকি।
মন ছুঁয়ে রইবে তোমার ভালোবাসা। এক অদ্ভুতভাবে হঠাৎ করে তোমার আগমন ঘটে যাওয়া জীবনের এক নতুন সৌন্দর্যকে এনে দিবে এই আমার আশা।
আমি জানতে চাই না কেন তুমি, কে তুমি, কেন অন্য কেউ নয়। আমি চাই তুমি আর দেরি করো না। চলে এসো। আমি চেয়ে যাচ্ছি তোমার মনের আঙ্গিনায় অফুরন্ত ভালোবাসা দিয়ে যাবার অধিকার।
পরবর্তী লিখা – ভালোবাসা নিও প্রিয়