দুজন সুন্দর মানুষ মানেই কিন্তু একটি সুন্দর সম্পর্ক নয়।
একটি সুন্দর সম্পর্কের জন্য দু’জন দায়িত্বশীল মানুষের প্রয়োজন হয়, যাতে করে একজন হোঁচট খেলে অপরজন সামলে নিতে পারে।
একটি সুন্দর সম্পর্ক
সুন্দর মানুষটিকে পাশে নিয়ে ছবি তুললে ছবি ঠিকই সুন্দর আসে। তবে ছবিতে পাশে থাকা সুন্দর মানুষটি যদি ভালো না হয় তাহলে কিন্তু সম্পর্ক সুন্দর বা ভালো কাটে না।
সুন্দর ছবি আসার জন্য পাশে যেমন একজন সুন্দর মানুষের প্রয়োজন হয় ঠিক তেমনি একটা সম্পর্ক কে সুন্দর করার জন্য পাশে প্রয়োজন হয় একজন যত্নবান ভালো মানুষের।
সম্পর্কের ক্ষেত্রে কার পাশে তোমাকে মানাবে,
কার সাথে তোমায় ভালো দেখাবে,কাকে নিয়ে চলাফেরা করলে লোকে তোমায় মন্দ বলতে পারবে না সেটা মূখ্য নয় বরং কে পাশে থাকলে তুমি ভাল থাকবে,কে তোমায় ভালো রাখতে জানবে,কার কাছে তোমার সুখটা বড় সেটা আসল বিষয়।
একজন সুন্দর মানুষ তোমার জীবন কে সুন্দর না ও করে তুলতে পারে,সুন্দর মানুষের পাশে থেকে ও তার সাথে তোমার জীবন ভালো না ও কাটতে পারে।
কিন্তু একজন যত্নবান ভাল মানুষ অবশ্যই তোমার জীবনকে সুন্দর করে তুলবে এবং তার সাথে তুমি অবশ্যই ভালো থাকবে।