ভালোবাসা কমেনি বিন্দুমাত্র কিন্তু কথা কমে গিয়েছে

কথা কমে গিয়েছে কিন্তু ভালোবাসা কমেনি বিন্দুমাত্র। না বলা ভালোবাসার কিছু কথা ছিলো একসময়।

এরপর তো বলে দিলাম মনের কিছু অনুভূতির সেই কথাগুলো।মনে আছে ? প্রথম প্রথম কত কথা হতো তাইনা! মনে হতো সময় কেনো যেন চলে যাচ্ছে অনেক দ্রুত। তখন কথার ভালোবাসা বেশি ছিল।

ভালোবাসা কমেনি বিন্দুমাত্র

মন এর ভালোবাসা ও ছিল তবে তা তো মনেরই। এখন শুধু মনের ভালোবাসাটাই টিকে আছে। কথা কোনো যেন আর আসতে চায় না। কারণ কথা যে ভালোবাসা পেয়ে টিকে ছিল তা তো হারিয়ে গিয়েছিলো।

আরও পড়ুন ঃ মন নিয়ে বন্ধুর সাথে কথোপকথন

অনেক কথা হতো। আমরা কেমন, বন্ধুরা কেমন। ঠিক আছো কিনা?, মন খারপ কোনো?, আজকে তুমি অনেক খুশি মনে হচ্ছে! আরও কত কথা চলে আসতো। তুমি খাওয়া দাওয়া ঠিকমতো করেছো কিনা জানতে খুব ইচ্ছে হতো। কিন্তু যখন তুমি সবকিছু তে একদম বিরক্ত হয়ে গেলে তখন কোনো যেনো বদলে গেলো সব। বুঝতে পেরেছিলাম যে অনেক দিন কথা হবে না।

তবে অনেকদিন পর যখন আমাদের কথা হলো তখন বুঝলাম মন এর ভালোবাসা বা সম্মান কতটা শক্তিশালী। সব কোনো যেন আগের মতোই রয়েছে। সেই বিশ্বাস, সেই বোঝাপড়া। প্রত্যেক ভালোবাসার গল্পের একটি আলাদা রূপ থাকে। আমাদের টাও তো এর ব্যাতিক্রম নয়।

অপেক্ষায় তো আমরা রয়েছি। এক সুন্দর পরিণতির, পূর্ণতার অথবা বলা যায় দূরত্বের সমাপ্তির। অনেক অনেক ভালোবাসি প্রিয়। ভালো থেকো তুমি, যেভাবেই থাকো হাসিখুশি থেকো। মনে রেখো, কথা কমে গিয়েছে কিন্তু ভালোবাসা কমেনি একটুও।

আরও পড়ুন- ভালো সময়ের অপেক্ষায়

Leave a Comment