এ কেমন ভালবাসা

এ কেমন ভালবাসা

আমি ভালোবাসি কথাটা বলেও
বোঝাতে পারে নি,
মনের গহীনে জায়গা কিনতে চেয়েও
কিনতে পারে নি,
আমি কাঁটার মালায় ক্ষতবিক্ষত হয়েছি শুধু,
শুকনা মরুর নিরাশ বালুতে,
জলের সন্ধান করেছি বটে,
কিন্তু কোনো অধিকার,
নেই ভালোবাসার।

আমি হেয়ালির বিষয়বস্তু,,
আমি উপহাসের বিলাস সামগ্রী,
হ্রদয়কে ছুঁতে পারিনা কখনো ;
তবে_
কোনো একদিন বলেছিলে,,
“পথিক ” তোমার ঠিকানা কোথায়?

ভুলিনি
শীতের কুয়াশার মেঠ পথ পাড়ি দেওয়া,
বর্ষার কাঁদা – জলে কদম ;
চৈত্রের দুপুরে আমের- মুকুল ;
সবই এনেছি তোমার জন্য।
কিন্তু তুমি আমার মনের ভাষা বুঝে না – বোঝার ভান করছো।

তুমি কখনো আমার অভাবে কাঁদনি,
কখনো একান্তে ডাকনি,
কখনো আমাকে ছাড়া একাকিত্ব বোধ হয় নি,
তাই কখনো তোমার ভাবনায় আমি আসে নি।

এক অজানা পৃথিবীর,
এই অজানা প্রাণী।

আরও পড়ুন: শেষ যেখানে, যেনো শুরু সেখানে

Leave a Comment