নিজের কষ্টের কথা কাউকে বলতে নেই। নিজের মনকে নিজেকেই বোঝাতে হবে। কাউকে বলা এই সমাজে মানায় না।
নিজের কষ্টের কথা কাউকে বলতে নেই
নিজের কষ্টের কথা কাউকে বলতে নেই এটা অনেক পরে বুঝতে পেরেছি। আগে ভাবতাম কষ্ট পেলে পরিচিত কারো সাথে ভাগ করলে মন টা কিছুটা হলেও হালকা হয়ে যায়।
কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। যার সাথেই শেয়ার করেছি, সে সবকিছুকে এমনভাবে অনেকের সাথে শেয়ার করেছে যা আমার নিকট লজ্জাজনক হয়ে গিয়েছে।
নিজের মাঝে কষ্ট রেখে সমাজে টিকে থাকাটাই শ্রেয়। যেখানে আপনার ভুল, আক্ষেপগুলো নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করে সেখানে আপনি নিজেকে আর কতটা ছোট হতে দিবেন?
নিঃশ্বাস আটকে আসে। মন ভারী হয়ে চোখের কোনায় অজান্তেই পানি চলে আসে। কিন্তু তারপরও কাউকে কিছু বলা উচিত না। কে আপনাকে কিভাবে কষ্ট দিবে আপনি চিন্তাও করবেন না।
বিশ্বাস এর উপরেই বিশ্বাস করা যায় না এখন। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ আপনাকে শতভাগ বুঝবে না।
জীবনে অনেক রকম মানুষের সাথেই আপনার পরিচয় হবে। কাকে বিশ্বাস করবেন? কাকে কখনই বিশ্বাস করা যাবে না এগুলো বুঝে নিতে সময় লেগে যাবে।
নীরব থাকার প্রথমদিকের মুহূর্তগুলো অনেক কষ্ট দিতে পারে। সময়ের সাথে সাথে সবকিছুতে নিজেকে এতটা ব্যাস্ত করে ফেলা উচিত যাতে করে জীবনে হাসিখুশি থাকার জন্য অপেক্ষার কথা একদমই মনে না আসে। কেউ যেন মনের অবস্থা বুঝতেও না পারে।
অনেক খারাপ লাগতে পারে। নিজের কষ্টের কথা বললে অনেকে স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে খুব ভালো বন্ধুত্ব করবে। কিন্তু সেও সুযোগ পেলে এই কষ্টের কথা দিয়েই খোটা দিয়ে দিতে পারে। তাই কাউকে বিশ্বাস করাটাই তো কঠিন হয়ে গিয়েছে।