আমার মনের কিছু অনুভূতি তুমি কি বুঝবে ?

আমার মনের কিছু অনুভূতি তুমি কি বুঝবে? আমাকে কেউ কখনও বুঝবে? এটা আমি আশা করি না। তবে আমি যাতে ভুল না বুঝি, সেটিই আমার চাওয়া।

মানুষের মন সবসময় অনুভূতির দ্বন্দ্বে ভরা। আমাদের প্রতিদিনের জীবনে অনেক সময় এমন কিছু অনুভূতি থাকে, যা আমরা অন্যকে বলতে পারি না বা বলতে চাই না। এই অনুভূতিগুলো আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে এবং সময়ে সময়ে মনের দরজা খুলে বেরিয়ে আসতে চায়। আজকের এই ব্লগ পোস্টে আমি আমার মনের কিছু অনুভূতি প্রকাশ করতে চাই।

আরও পড়ুন –

আমার মনের কিছু অনুভূতি

আমার মনের কিছু অনুভূতি রয়ে আছে তোমাকে ঘিরে। ইচ্ছে আমার তুমি সবসময় পাশে থাকবে, যদিও আমাকে তুমি নাও বুঝতে পারো। আমার মন যদি বুঝতে না পারো, তারপরও আমাকে ছেড়ে যেও না।

আমার অনেক বড় চাওয়া

আমার অনেক বড় চাওয়া হলো, মন খারাপ হলে যেন তুমি বুঝতে পারো। “চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব।” তোমার এইটুকু কথাই যেন আমার মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, তাই স্বপ্ন দেখি। এমন একটি মানুষ চাই, যে আমার অনুভূতি বুঝবে, আর আমি মনে করি তুমিই সেই মানুষ, যে ঠিক আমায় বুঝবে। যদিও তুমি এখন নেই, তাই নিজের মনকে বোঝানোর চেষ্টায় আছি।

আচ্ছা, আমি যদি এমন কেউ হই, যাকে তুমি পাশে চাও না, কিন্তু তুমি যদি এমন হও, যেমন কাউকে আমি পাশে চাই। এমন হলে কি রাখবে আমায় তোমার পাশে? বাস্তবতা হলো, কেউ কি তার ইচ্ছের বিরুদ্ধে যেতে পারে? ইচ্ছেকে সীমিত করে রাখতে পারে কি? বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না। তবে বিরক্ত করে একসময় সে হার মেনে নেয়, কারণ সে বুঝতে পারে যে, সে বোকামী করেছে কারো বন্ধু হতে গিয়ে।

মনের কিছু অনুভূতি

মনের কিছু অনুভূতি আমি নিজের মাঝে রেখে অভ্যস্ত হয়ে গিয়েছি। তবে একদিন তো আসবে, যেই দিন তুমি থাকবে এবং বুঝবে। ভালোবাসা কিন্তু আগের মতোই রয়েছে, আমার বিশ্বাস। তুমি বুঝলে না। আগে অনেক বার বোঝাতে চেষ্টা করতাম। কিন্তু তুমি পারলে না বুঝতে অথবা আমি পারলাম না বোঝাতে। অথবা হয়তো এমন হয়েছে, তুমি যে বুঝেছো তা আমি বুঝতে পারি নি। কিংবা এমনও হতে পারে, তুমি বুঝেও না বোঝার ভান করে চলেছো।

আমার ইচ্ছে খুব কম। তবে ইচ্ছেগুলো অনেক কঠিন। চাওয়া আর পাওয়ার যেখানে বিস্তার ব্যাবধান হয়ে যায় প্রতিনিয়ত। বর্তমানে আমার মনের কিছু অনুভূতি যেন কোথাও হারিয়ে গেছে। সময় যাই হোক না কেনো, আমি ফিরে আসতে চাই আগের মতো হয়ে। এখন আমি অনেক ভয়ংকর। আমি সবকিছুতে বিরক্ত। পারবে না কেউ মানতে।

বদলে যাওয়া আমি

বদলে ফেলবো হঠাৎ করে। খুঁজবে সবাই আমার আগের আমিকে। পারবে না বলতে কারণ, কেন হলে এমন? ভালো রাখবো, শুধু দোয়া কইরো তুমি। আর কিছু আমি তোমায় বলবো না কোনোদিন, জানবো না কেনো কী হলো। শুধু জানবো, মন ভালো আর কিছু নয়, কারণ সেটিই আমার ইচ্ছে তুমি ভালো থাকো আমার প্রিয়া। আমি নিশ্চুপ ধ্রুবতারা হয়ে হঠাৎ এসে হঠাৎ চলে যাবো, এইটুকু কথায় অন্তত রাগ করো না প্রিয়া।

ভালোবাসা জিনিসটা সহজ না গড়া, সহজ হলো ভাঙা। আমি গড়ে পারি নি, ভেঙ্গে ফেলতে হচ্ছে। তোমাকে আমি সবসময় মনে রাখি, তুমি ভালো থাকো, সবাইকে নিয়ে সুস্থ থাকো। আমার কোনো কথায় কষ্ট পেলে জানিও। কারণ আমি ভুল এবং অপরাধের ভান্ডার। সুহাসিনী, তোমার সেই মনকে বোকা বানিয়ে রাখো যাতে সে বুঝতে না পারে সে কেমন আছে। তাহলেই ভালো থাকবে। আমি আর অবলম্বন হতে চাই না, অনেক ভালো বন্ধু হতে চাই। মনের কিছু অনুভূতি থাকবে এখন বহুদূরে থেকেও একে অপরের মনে।

নিজের অপূর্ণতা নিয়ে উক্তি

আমি সুবক্তা নই। মেপে কথা, পরিমিত ভালোবাসার আলাপ, সুন্দর ভাষা আমাকে দিয়ে হয় না এতোটাই সাধারণ কথা বলার ভঙ্গি যে, কারো মন ছুঁয়ে যায় না কখনো। আমি চলতে অচল আজকের দুনিয়ায়। সবাই যখন ভীষণ ভাবে আধুনিক, আমি তখন পুরোনো দিনে বাঁচি। তাই কাছের সবাই প্রাগৈতিহাসিক বলে ঠাট্টা করে। তবুও, নিজেকে পাল্টাতে চেষ্টা করি না কখনো। আমি এতোটাই সাধারণ যে, কারো চোখের তৃপ্তি হয় না কখনো।

নুসরাত নিশি

সমাপ্তি

জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের মনের কিছু অনুভূতি থাকে যা আমরা অন্যকে বলতে পারি না। এই অনুভূতিগুলো আমাদের মনের গভীরে লুকিয়ে থাকে এবং সময়ে সময়ে প্রকাশিত হতে চায়। আমি আমার মনের কিছু অনুভূতি এখানে প্রকাশ করেছি, আশা করি আপনি আমার অনুভূতিগুলো বুঝতে পারবেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQs)

কেন মনের অনুভূতি অন্যকে বোঝানো কঠিন?

মনের অনুভূতি অনেক সময় গভীর এবং জটিল হয়। তা ভাষায় প্রকাশ করা কঠিন হতে পারে। তাই অন্যরা সেই অনুভূতির গুরুত্ব ও গভীরতা সবসময় বুঝতে পারে না।

কিভাবে মনের ইচ্ছা পূর্ণ করা যায়?

মনের ইচ্ছা পূর্ণ করতে হলে ধৈর্য, পরিশ্রম, এবং বিশ্বাস থাকতে হবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলেই ইচ্ছা পূর্ণ হতে পারে।

ভালোবাসার অনুভূতি কীভাবে প্রকাশ করা যায়?

ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে হলে সত্যতা, যত্ন, এবং সম্মান থাকতে হবে। আন্তরিকতা এবং খোলামেলা কথা বলার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা যায়।

কেন কিছু মানুষ সহজে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না?

কিছু মানুষ সহজে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না কারণ তারা তাদের অভিজ্ঞতা, সামাজিক অবস্থান, এবং ব্যক্তিত্বের উপর নির্ভরশীল। কিছু মানুষ স্বাভাবিকভাবে সংযমী বা সংবেদনশীল হয়।

Leave a Comment