ভালো মনের মানুষ নিয়ে কিছু কথা | ভালোবাসার মানুষের জন্য কিছু কথা

মনের মানুষ নিয়ে কিছু কথা লিখছি আজ। মনের মাঝে ভালো কিংবা খারাপ সময়ে যার বিচরণ সেই তো মনের মানুষ।

প্রতিটি মানুষের জীবনে কিছু ব্যক্তিগত অনুভূতি থাকে যা তাকে ভালো থাকতে সহায়তা করে। এই অনুভূতির মূল কেন্দ্রবিন্দু হলো মনের মানুষ, যার সাথে ভাগাভাগি করে নেওয়া যায় জীবনের সুখ-দুঃখ, আশা-নিরাশা। ভালোবাসার মানুষের জন্য কিছু কথা লিখছি আজ, যা হয়তো আপনাদের সবার জীবনের সাথে মিলে যেতে পারে।

মনের মানুষ নিয়ে কিছু কথা

আমি যার কাছে প্রিয়, সেই আমার সবচাইতে প্রিয় মানুষ। সে আমি ছাড়া আর কারো হাত ধরার কথা চিন্তা করবে না।

আরও পড়ুন:

যতদিন পর্যন্ত না আমি তার পাশে আসছি না, সে সকল একাকীত্বকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে। এটিই যেন হয় তার ইচ্ছে। তার জীবনের পূর্ণতা যদি আমি হই, তাহলেই তো সে আমার প্রিয় মানুষ। আমার প্রিয় মানুষের জন্য অপেক্ষায় কিছু স্বপ্ন আজও অপূর্ণ রয়ে গিয়েছে, যা আমাকে মনে মনে অনেক কষ্ট দেয়।

অবিচ্ছেদ্য ভালোবাসা

মন থেকে তার প্রতি এক অবিচ্ছেদ্য ভালোবাসা অনুভূত হয়। মনে হয় যেন হাজারো অনিশ্চয়তার শেষ শিখরে যাবার পরও ফিরে আসবো আমরা আমাদের মাঝে বাকিটা জীবনের জন্য। তার ছোট ছোট স্ট্যাটাস, স্টোরি, হঠাৎ মুচকি হাসি যেন আমার ভালো থাকার কারণ। তার দুঃখের কারণে মনকষ্টে চোখে পানি চলে আসা, তার খোঁজ নেওয়া, তার জীবনের সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ার মুহূর্তগুলো আমার অনুভূতিকে প্রতিনিয়ত নাড়া দেয়।

মনের মানুষ নিয়ে কিছু কথা বলতে গিয়ে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে, বুকটা ভারী হয়ে ওঠে। কারণ আমি তো একজন ভালোবাসা হারানো পথিক। আমি তো নিজের অনেক চাওয়াকে পূর্ণতা দিতে ব্যর্থ হয়েছি। স্বপ্ন থেকে সরে যেতে বাধ্য হয়েছি। মনের কাছে হার মেনেছি। আর আমার এই চাওয়া, এই স্বপ্নের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল সে, যাকে আমি আমার জীবনের জন্য সঠিক সঙ্গী হিসেবে ভেবেছিলাম।

অপেক্ষার প্রহর

আমি যে তার অপেক্ষায় থেকে আর কারো হাত ধরি নি। তবে হ্যাঁ, আমার হাত ধরে কাউকে পাশে রাখার স্বপ্ন ভেঙেছে, মন ভেঙেছে অনেক কষ্ট নিয়ে। কিন্তু আমার স্বপ্ন শেষ হয়ে যায় নি। মনের মানুষ নিয়ে কিছু কথা ভাবতে গিয়ে প্রতিনিয়ত মনে পড়ে যায় অতীতের সুখস্মৃতিগুলো। জীবনে হোঁচট খাবার পর আমি থেমে যেতে চাই না। যা হবে মেনে নিবো, যা আমার জীবনে থাকবে তা আমি আগলে রাখবো যত্ন করে। সাজিয়ে রাখবো মনের মাঝে বাকি জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তগুলো।

স্বপ্নের শেষ পাতা

তাই আমার ছোট স্বপ্ন, সবশেষে আমি তারই প্রিয় হবো, যার মনের ডায়েরীর শেষ পাতায় আমি থাকার যোগ্য হবো। যেখানে থাকবে না কোনো প্রশ্ন, যেখানে কাউকে কষ্ট না দিয়ে আমি থাকবো ভালো, সবাই থাকবে ভালো। ছোট ঝগড়া আজ হলেও কাল তা আর হবে না। এভাবেই চলবে বাকি সময়। আর তবেই তো সে থাকবে আমার মনের ডায়েরীর শেষ পাতায়। তবে আমার মনের ডায়েরীর পাতা আর বাড়বে না কারণ এটি তো আমার স্বপ্ন। একটি পাতাই রয়েছে যে শুধুমাত্র তারই জন্য।

অপেক্ষার মূল্য

অনেক ভালবাসি এই অপেক্ষাকে। কাউকে বিরক্ত করি না। আমি হেরে গিয়েছি তার কাছে, পরিনতি না দিতে পারার কারনে। কারণ পরিনতি না দিতে পারলে সেই সম্পর্ক রাখা অনুচিত। এখন আমি শুধু এমন একজনেরই অপেক্ষায়, যাকে পাবার জন্য যে বাধা থাকবে তা সহ্য করার মত মানসিকতা আমার থাকবে।

সমাপ্তি

হয়তো মনের মানুষ নিয়ে কিছু কথা না হয় তাকে পাবার পরই বলবো। আমি থাকবো অপেক্ষায় এক সুন্দর সমাপ্তির শুরুর। আরও কিছু কথা মনের অনেক গভীরের। তা ভাষায় লিখে কিংবা বলে প্রকাশ করা যায় না। মনের মানুষ নিয়ে কিছু কথা আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে সুন্দর করে তোলে, আশা করি এই পোস্টটি আপনাদের জীবনের সেই বিশেষ অনুভূতিগুলোকে স্পর্শ করবে।

এই ব্লগ পোস্টটি আমাদের জীবনের সেই অনুভূতিগুলো নিয়ে লেখা, যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। মনের মানুষ নিয়ে কিছু কথা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে স্পর্শ করে এবং আমাদের ভালোবাসার মূল্য বোঝাতে সাহায্য করে। আশা করি, এই পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জীবনের সেই বিশেষ অনুভূতিগুলো বুঝতে সাহায্য করবে।

Leave a Comment