অনেক চেষ্টা করেছি। আমি তোমাকে ভুলতে পারব না তা আমি বুঝে গিয়েছি।
নিজেকে আজ অনেক একা লাগছে। দুই চোখের পাতা এক হতে চাইছে না। মনের ভেতর অস্থিরতা কাজ করছে।
মনে হয় তোমাকে হারিয়ে আমি যেই ভালো থাকার অভিনয় করে যাচ্ছি তাতে নিজের কাছেই আমি আজ হার মেনে নিয়েছি।
আমি তোমাকে ভুলতে পারব না
আমি তোমাকে ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারছি না যে। কেন তোমাকে আমি পাশে পাবার যোগ্যতা রাখি না তা নিয়ে আমি আর বলবো না। কিন্তু মনের অনেক আশা, যেভাবেই হোক না কেন তুমি আমার হয়ে যাও।
আমি অন্য কাউকে তোমার পাশে দেখতে চাই নি কখনো। দেখলেই আমি অনেক কষ্ট পেতাম। কিন্তু আমি তোমাকে বুঝতে দেই নি। অন্য কারোর মন্তব্যে তোমার সুন্দর করে দেয়া উত্তর আমার কাছে অনেক খারাপ লাগতো।
আমি নিজ থেকে একসময় অনেক বার্তা দিতাম তোমাকে। কিন্তু আমি কখনোই আশা করি নি তুমি নিজ থেকে আমাকে প্রতিদিন মেসেজ দিবে। আমি জানতাম তুমি অনেক ব্যস্ত। আর তারপরও তোমার খোঁজ নেয়া আমার দায়িত্ব ছিল।
আমি জীবনের উন্নতির স্বার্থে অনেক ব্যস্ত হয়ে পড়ি। তোমাকে পাওয়া না পাওয়া অন্য সবকিছুর মতই ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। ভেবেছিলাম ভাগ্যের হাতে ছেড়ে দেয়ার পরে আমি অনেক ভালো থাকবো। তুমিও এই হারানোর ভয় কিংবা পাবার স্বপ্ন নিয়ে তেমন একটা চিন্তা করো না এই ভেবেই তো আমি নিজেকে সেভাবে বদলে ফেলতে চেয়েছিলাম।
কিন্তু একটা সময় আসলে মনে হলো, আমি তো অনেক বড় ভুল করেছি। আমি যত্ন নিতে পারি না। একটা পরিচয় এর মূল্য আমি বুঝি নি। আমি সাহস করে কোনো কিছু কাউকে সেভাবে বলতে পারি নি। কারণ যদি হারিয়ে ফেলি এক নিমিষে।
তবে পরে যখন বুঝতে পারলাম তখন সবাইকে বললাম। সবাই বললো, “এই সে কি এত দূর থেকে তোমার জন্য আসবে? সে কি ঠিক তোমার সাথে তেমন কেউ হয়ে থাকবে যাকে কিনা তুমি ভালো রাখতে পারবে আর সে সবাইকে নিয়ে থাকবে?” আমি বিশ্বাস রেখে বলেছিলাম “ও পারবে”। কিন্তু এরপর হঠাৎ তুমি একদিন বললে, “এখন যেই অবস্থা, মনে হয় না সামনে কিছু হবে।”।
সেই থেকে অনেকদিন অপেক্ষা করেছিলাম। সময় গিয়েছে, অনেককিছু বদলেছে। কিন্তু আমাদের নিজেদের স্বপ্নের ভাগ্য ঠিক হতে পারি নি সেই দিনও।
তাই নিজ থেকে সেইদিন অনেক ভেবে তোমাকে বলে দিয়েছিলাম, আর অপেক্ষা করো না। তুমি নিজের মতো করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। আমরা যেই স্বপ্ন দেখেছিলাম সে আর বাস্তবে রূপ নিবে না।
কিন্তু আজ কেন আমার মনে হয়, এই সিদ্ধান্ত ছিল অনেক বড় একটা ভুল?
ভুলে যাও কিভাবে আমরা নিজেদের ভুলতে চেয়েছি। ভুলে যাও কিভাবে আমরা মাঝের দিনগুলোকে কাটিয়েছি। ভুলে যাও মাঝের দিনগুলোর কষ্টকে।
প্রিয় তুমি আমাকে একদম নতুন করে বুঝতে চেষ্টা করো। আমি অন্য কারো হতে চাই নি এমন না। কিন্তু আমি অন্য কারো হতে গিয়েই থেমে গিয়েছি। কারণ আমার বন্ধ চোখে তোমার ছবি গেথে আছে। সেই স্থান আর কেউ নিতে পারে নি।
চারপাশে কত কোলাহল। কত কিছু এগিয়ে চলছে। কিন্তু আমার মন যে তোমার জন্য থেমে আছে। আচ্ছা, তুমি কেমন আছো? খুব জানতে ইচ্ছে করে। একদিন একটু ক্ষুদে বার্তা পাঠিয়ে দিও। আমি এই আবদার করে ভুল করলাম কিনা জানি না। তবে আমি তুমিহীনা ভালো আছি কিনা জানিনা। তবে আমার জীবনের পূর্ণতার কারণ তুমি ছাড়া আর কেউ হোক তা আমি চাই না।
আচ্ছা সবকিছু যদি ঠিক হয়ে যায়, সবাই যদি মেনে নিয়ে আমাদের এক হতে দেয় তাহলে কি তুমি আমার হবে? আমার পাশে থেকে যাবে তো সবসময়?
আমার খুব কষ্ট হয় জানো? আমি অনেক কিছু পারি নি। তাতো তুমি খুব ভালো করেই জানো। আমি কত স্বপ্ন দেখিয়েছিলাম তোমাকে, কত কিছু ভেবে রেখেছিলাম তাইনা।
আমার এই অনেক কিছু না পারার আক্ষেপ হয়তো চলে গেলেও যেতে পারে। কিন্তু তুমিহীনা আমার জীবনের নতুন শুরু আমি কিভাবে মেনে নিতে পারবো?
আমি নিজেকে ঠিক রাখতে চাই। শেষ আশা, যদি আমাদের জীবনের একসাথে পথ চলার এক বিন্দু সম্ভাবনাও থাকে তাহলেও যেন আমি তোমারই হয়ে যাই। কারণ আমি তোমাকে ভুলতে পারব না।
পরবর্তী স্ট্যাটাস – দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস