মনের কিছু অনুভূতির কথা

মনের কিছু অনুভূতির কথা যা প্রকাশ করা যেমন খুবই কঠিন, বুঝতে পারা হয়তোবা আরও অনেক কঠিন। অর্থগত দিক দিয়ে একটু হলেও জটিল।

মনের কিছু অনুভূতির কথা

আচ্ছা, এই মনের কিছু অনুভূতির কথা কি সবার কাছে হাস্যকর মনে হবে? জানিনা আমি। তবে অনুভূতিকে সম্মান দিতে জানলে হয়তোবা কথাগুলো মোটেও হাস্যকর মনে হবে না।

এমন পরিস্থিতি কি কারো জীবনে ভালো লাগে? যেখানে আপনি বলতে সক্ষম কিন্তু আপনি বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। আপনি দ্রুত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অনেকবার। কিন্তু জীবনের এক কঠিন সময়ে এসে আপনি কিছুই করতে পারলেন না।

ঠিক এমনটাই হয়তো হয়েছে। যেখানে আপনার স্বপ্নকে এক মুহুর্তে শেষ হয়ে যাওয়া দেখার মত কষ্ট সহ্য করে যেতে হচ্ছে আজও সেখানে কি আপনি নতুন করে আবার স্বপ্ন দেখবেন? সেই স্বপ্ন হয়তো খুব সুন্দর। কিন্তু হারিয়ে ফেলা সেই মানুষটির মতো নয়। স্থান, কাল, পাত্র সবই নতুন।

আমি আর কারো হতে পারি নি আজও। প্রায়ই মনে হয় আমি অন্য কারো হলে কি সেই অনুভূতি হবে? যেমনটা দূর থেকে তার উপস্থিতি আমাকে দিত?

আবার মাঝে মাঝে বিপরীত চিন্তাও হয়। তার হতে না পেরে যদি অন্য কারোর ও না হই তাহলেও তো তাকে না পাবার আক্ষেপ চলে যাবে না।

হয়তো একদিন আসবে যখন কিছু স্মৃতি আরো কম মনে পড়বে৷ ভুলগুলো কিভাবে ঠিক করেছি সেটাও মনে থাকবে৷

সবার জন্য যা ভালো তাই ঠিক৷ সবাই ভালো থাকবে তাতে৷ নিজের মন কে বলতে হবে যে ভালো আছি, ভালো আছে, ভালো আছে সবাই ৷

চাওয়া আর পাওয়ার মাঝে বিশাল ব্যাবধান। হাজার দিন ধরে দেখে যাওয়া স্বপ্ন বাস্তবতা নামক শব্দে শেষ হয়ে যায় মুহূর্তেই।

কত গল্প শুরু হয় কত সুন্দর স্বপ্ন দেখে। বাস্তব জীবনের যুদ্ধে কেই বার কার পাশে থেকে একে অপরকে বুঝে নিয়ে চলতে পারে !

সবার জীবন সুন্দর হয় না

কী আর করার! জীবন শুধু মানিয়ে নেওয়ার, মনের সাথে মানিয়ে চলতে হয়। ভাল লাগে না আর এসব। মানিয়ে নিতে নিতে আশা আকাঙ্ক্ষা গুলো এক নিমিষেই বিলীন হয়ে যায়।

এখন আর কোনো কিছু ভালো লাগে নাহ। অনেক স্বার্থপর হয়ে গেছি। যদিও এটা ভালো না।

এখনকার যুগে স্বার্থপর না হলে, কারো কাছে মূল্য নেই। আর অনেকেই এসে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দেয় কিভাবে স্বার্থপর হতে হয়। কেউ এমনি এমনি পরিবর্তন হয় না। এখন তো বুঝি, আগের তুলনায় চারপাশের পরিবেশ টা কেমন।

এই ছিল মনের কিছু অনুভূতির কথা। আরও হয়তো অনেকভাবে একই অনুভূতি প্রকাশ পাবে। ভিন্ন অবস্থায়, ভিন্ন রুপে নতুন করে শুরু করার অনুভূতি।

আরও পড়ুন – আমরা কেমন হবো?

Leave a Comment