বাস্তবতা নিয়ে কিছু কথা | বাস্তবতা নিয়ে স্ট্যাটাস

আজ লিখছি বাস্তবতা নিয়ে কিছু কথা যা মেনে নিয়ে মানিয়ে নিতে হয়। জীবনের পথচলায় কঠোর মনে বার বার চেষ্টা করে যেতে হয়।

বাস্তবতা নিয়ে কিছু কথা বলতে গেলেই প্রথমে মনে রাখতে হবে আপনি জীবনে সবকিছু নাও পেতে পারেন। আপনার প্রাপ্তি আপনার ভাগ্য ও চেষ্টার মাঝে সীমাবদ্ধ। নিজের অর্জনকে যতটা সম্ভব গুছিয়ে নেয়ার মুহূর্তগুলোকে অনেক গুরুত্ব দিতে হবে।

নিচে বাস্তবতা নিয়ে কিছু কথা ও স্ট্যাটাস দেয়া হল।

বাস্তবতা নিয়ে কিছু কথা

  • জীবন সহজ নয়। জীবনের সুখের আশায় বারবার আমরা স্বপ্নকে সফল করার লক্ষ্যে কত চেষ্টাই না করে যাই। কিন্তু শেষে কি সব ক্ষেত্রে সফলতা অর্জন করা যায়? উত্তর হচ্ছে যায়না। আমাদের হারতে হয়।
  • আমরা হেরে গিয়ে বার বার আত্মবিশ্বাস হারাই। স্বপ্নকে পূরণ করতে না পেরে ক্ষুধার্ত হয়ে পড়ি। এমন এক পরিস্থিতির মাঝে দাঁড়াই যেখানে কিছুই ভালো লাগেনা। জীবনের এই সকল অবস্থার মাঝেই আমাদের জীবনের বাস্তব রূপ প্রতিফলিত হয়। এটিই আসল জীবন।
  • বাস্তবতা জীবনের প্রতিটি মুহূর্তকে অদ্ভুতভাবে জড়িয়ে ধরে। কখনোবা সফলতার গল্পে কখনোবা ব্যর্থতার। প্রতিটি মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে। যারা প্রকৃতভাবে স্বপ্নকে লালন করতে জানে তারা স্বপ্ন পূরণের জন্য কঠিন পরিশ্রম করে। কঠিন পরিশ্রমের পরে কেউ যায় জিতে আবার কেউ যায় হেরে। তবে একটি স্বপ্ন বাস্তবে রূপ নিলে তা সামনের স্বপ্নগুলো পূরণের জন্য এক অদ্ভুত শক্তি এনে দেয়। স্বপ্ন পূরণের অনুভূতি যেমন আমাদের মনোযোগ বাড়ায় তেমনি সাহস যোগায়।
  • বাস্তবতার মুখোমুখি হয়ে নেয়া শিক্ষা, নিজেকে বুঝতে পারবার সুযোগ। এই শিক্ষা নিজেকে সচেতন করে তোলার সুযোগ। বাস্তবতা আমাদের শিখায় জীবনের পরিবর্তনশীলতা ও প্রতিযোগিতার উপস্থিতি। আমাদের স্বপ্নকে পূর্ণতার সাজে সাজাতে বাস্তবতা এক বড় পরীক্ষা। যাকে জয় করার জন্য প্রয়োজন স্বপ্নের প্রতি ভালোবাসার যত্ন।
  • বাস্তবতার মুখোমুখি হয়ে আমরা জানতে পারি আমাদের অক্ষমতা, অনিশ্চয়তা ও ভুলের কারণ। সেই ভুলগুলোর শিক্ষা অতি জরুরী। স্বপ্ন পূরণের অনিশ্চয়তা কাজ করে পরিবর্তনের প্রয়োজনীয় উৎসাহ হয়ে।
  • বাস্তবতা মেনে নিতে শিখতে হলে আমাদের সহনশীল হতে হবে অনেক। যেজন্য প্রয়োজন মানসিক শক্তির। তবে শুধু প্রতিযোগিতা নিয়ে ভাবলে হবে না। এর পাশাপাশি মনোযোগ বৃদ্ধি করতে কাজ করে যেতে হবে।
  • বাস্তব জীবনে আপনি অনেক পদেই পরাজয় দেখতেই পারেন। তবে হার মেনে নিবেন না। আপনার জীবনে যেই স্বপ্ন ছিল তার চাইতেও সুন্দর অর্জন এসে যেতে পারে।

পরিশেষে বলা যায়, স্বপ্ন নিয়ে সঠিক ধারণা, বিশ্লেষণ ও বাস্তবে রূপ দিতে সিদ্ধান্ত নেয়া খুবই গুরুত্বপূর্ণ। বাস্তবতার সাথে জীবনের প্রতিটি সংকট ও সুখকে মেনে নিয়ে সে অনুযায়ী কাজ করে যেতে হবে। এ ছিল বাস্তবতা নিয়ে কিছু কথা।

আমাদের পরবর্তী লিখা – আবেগি কষ্টের স্ট্যাটাস

Leave a Comment