ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও স্ট্যাটাস ২০২৪

ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান আপনার শুভাকাঙ্ক্ষীকে।

কেননা মনের মানুষকে মনের কথা বলার জন্যে বা উইশ করার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না।

আলাদা কোনো দিবসের কী দরকার? কোনও অনিশ্চিত কাউকে কেন দরকার?

আপনার জীবনে যদি এমন কেউ না থাকে তাহলে সময় দিন এমন অসহায় মানুষদেরকে যাদের কিছু নেই। কারন অলিখিত সম্পর্ক অনিশ্চিত। যদি আপনি বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাহলে তো কোনও প্রশ্ন থাকতে পারে না। তবে বাকি সবকিছুরই কোনও নিশ্চয়তা নেই।

যদি আপনি বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাহলে শুভেচ্ছা জানান আপনার শুভাকাঙ্ক্ষীকে প্রতিদিন।

আলাদা দরকার আছে কি এমন দিন এর? থাকতে পারে কিছু কথা যা বলতে চেয়েও বলতে পারেন নি তা বলে দিন জীবনসঙ্গীকে। তবুও উপলক্ষ নিয়ে নয়।আজ ভালোবাসা দিবস না হলেও বলে দিন।

ভুল বুঝাবুঝি বা অভিমান ভুলে যাবার জন্যে ভালোবাসা দিবস এর অপেক্ষায় থাকবেন না।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও স্ট্যাটাস

অভিমান ভুলে যাবার জন্যে প্রয়োজন শুধু এক বিন্দু বিশ্বাসের পুনঃজাগরণ। সেই বিশ্বাসের যেটি আপনাদের বাকিটা জীবনের জন্যে এক সূত্রে গেথে রেখেছে। যেই মুহূর্তে আপনারা নিজেদের সব অভিমান ভুলে নিজেদের কে বুঝে আবার নিজেদের ভরসা রেখে চলতে থাকবেন ঠিক সেটিই আপনাদের ভালোবাসার পুনরুত্থান। এর জন্য দরকার হয় না এমন কোনো দিবসের।

আর যদি আপনাদের মাঝে সব ঠিকই থাকে তাহলে আপনারা অনেক সুখী। যদি হাজার অভাব অনটনও থাকে তারপরও আপনাদের মন সুখী। নিজেদের ভাগ্য কে এভাবেই ভালো রাখার চেষ্টা করুন। একজন তো আপনাদের সাথে আছেই। মনে রাখবেন আপনাদের হয়তোবা নিজেদের মন ভালো রাখার সুযোগ রয়েছে। সবাই এই সুযোগ পায় না।

তোমার জন্য ভালোবাসা প্রতিদিন প্রতিনিয়ত

বলে দিন জীবনসঙ্গীকে

তোমার জন্য আমার ভালোবাসা শুধু একদিনের জন্য নয়। তোমার জন্য ভালোবাসা আমার বাকিটা জীবনের জন্য।

এভাবেই ভালো রেখো

দিন শেষে বাসায় ফিরে মনে হয় সারাদিন আমার খাটনি ব্যর্থ নয়। তোমার এবং বাসার সবার মুখের হাসি দেখে মনে হয় আমি আজ জয়ী।

তোমার মুখে হাসি

আমি রেগে গেলে আমার রাগ তুমি সবসময় ভাঙিয়ে দাও। তখন ভুল বুঝতে পেরে নিজেকে অনেক ছোট মনে হয়। আজ ক্ষমা করে দিও।আর তোমার রাগ হলে আমিও রাগ ভাঙিয়ে দেই। এজন্যেও আমি মন খারাপ করি না। কেননা তুমি আমার জীবনের সেই বিশেষ কেউ।

তুমি আমার জীবনের
সেই বিশেষ কেউ

তোমাকে আজ আলাদাভাবে এই দিনের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে চাই না। আমি এই দিবসের ভালোবাসাকে বিশ্বাস করি না। আমার কাছে তো শুধু তোমার জন্য ভালোবাসা প্রতিদিন, প্রতিনিয়ত।

তাই ভালোবাসা দিবস এর শুভেচ্ছা প্রতিদিন জানাবেন। কোন বিশেষ দিনের জন্য তো সত্যিকারের ভালোবাসা নয়।

আরও পড়ুন – ফিরে আসা নিয়ে স্ট্যাটাস

Leave a Comment