একটা বয়স আসবে যখন আগের মতো কষ্ট পেয়ে মন খারাপ করে বসে থাকবেন না। সব স্বপ্ন যে বাস্তবে পূরণ হয় না।
কিছু কথা শুধু যে কথা হিসেবে থেকে যায় তা বুঝে ফেলবেন।
একটা বয়স আসবে
আগের মতো মন সহজে খারাপ হবে না। ভেঙে পড়লেও ঘুরে দাঁড়াতে বার বার চেষ্টা করা ছেলেটাও নিজেকে বদলে অন্য কোনো এক দিকে সফল হবার চেষ্টা করবে। কিছু স্বপ্ন যে বাস্তবে পূরণ হয় না। কিছু কথা যে শুধু কথা হিসেবেই থেকে যায়।
একটা বয়স আসবে যখন সূর্যের আলোয় রঙিন আকাশে প্রিয় রং খুজবেন না। আবছা আলোর চাইতে অন্ধকারকে প্রিয় মনে হবে। কালো আঁধারে মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্যের এক ঝলক কিরণের অপেক্ষায় আর থাকবেন না। কালো আধার কেন যেন হয়ে যাবে প্রিয়।
একটা সময় আসবে যখন থাকবে না কোনো ইচ্ছে। ইচ্ছে থাকবে সবার জন্য। আপনার জন্য হয়ে যাবে এক আনুষ্ঠানিকতা। হেসে হেসে সব মেনে নিবেন। আপনি হাঁ কে হাঁ বলবেন আর না কে না। সমাজ কি বলবে ? এই বেড়াজালে আপনাকে আটকে দেয়া হবে। অদ্ভুত একরকম অন্যরকম কোনো ইচ্ছে কে সবার সামনে আনলে হতে পারে অনেক কথা আর প্রশ্ন। যার ভীড়ে নিজের মন ভেঙে যাবে।
মাঝে মাঝে কেউ অনেক এক হয়ে যায়। কিছু কথা মনে রেখে পাথরের মতো টিকে থাকার অভিনয় করে। তবে তা তো আসলে পাথর নয়। এ তো আসলে ভেঙে যাওয়া কাছের জমানো টুকরো যা জমে আছে এক কোনে।